সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে ভারতীয় জীবন বিমা নিগমের সেরা একাদিক LIC Child Plans রয়েছে। বর্তমান সময়ে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার খরচ দ্রুত বাড়ছে। তাই সঠিক সময়ে আর্থিক পরিকল্পনা করা খুবই জরুরি। আর সেই কারণে এই ধরনের চাইল্ড পলিসি গুলোতে প্রিমিয়াম কম থাকে আবার সুবিধা ও বেশি পাওয়া যায়। সমস্ত চাইল্ড পলিসির মধ্যে সেরা ৩টি পলিসি নিয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হলো।
LIC Child Plans
ভারতীয় জীবন বিমা নিগম বা LIC শিশুদের জন্য বিশেষ কিছু সঞ্চয় ও বিমা প্রকল্প এনেছে। এই LIC Child Plans গুলো একদিকে যেমন জীবনের সুরক্ষা দেয়, তেমনই দীর্ঘমেয়াদে বড় তহবিল গড়তে সাহায্য করে। সন্তানের বয়স ১৮ থেকে ২৫ বছর হওয়ার আগেই ৩০ থেকে ৪০ লক্ষ টাকা জমানো সম্ভব। তবে এর জন্য সন্তানের শৈশব থেকেই সঞ্চয় শুরু করতে হবে।
কেন এই পলিসিগুলোর প্রয়োজনীয়তা রয়েছে?
কলেজ ও বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি এবং হোস্টেল খরচ সামলানো এখন বেশ কঠিন। সঠিক বিনিয়োগ না থাকলে ভবিষ্যতে অর্থাভাবে সন্তানের পড়াশোনায় বাধা আসতে পারে। এই পলিসিগুলোতে আয়কর আইনের ৮০সি এবং ১০(১০ডি) ধারায় কর ছাড়ের সুবিধা মেলে। তাছাড়া প্রিমিয়াম ওয়েভার রাইডার থাকলে অভিভাবকের অনুপস্থিতিতেও পলিসি বন্ধ হয় না।
LIC এর সেরা সেরা ৩ চাইল্ড পলিসি ও তাদের সুবিধা
সন্তানের প্রয়োজন অনুযায়ী এলআইসি-র তিনটি জনপ্রিয় LIC Child Plans বেছে নেওয়া যেতে পারে। নিচে এই প্রকল্পগুলোর মূল দিকগুলো আলোচনা করা হলো
এলআইসি অমৃতবাল (LIC Amritbal)
এই প্রকল্পটি ৩০ দিন থেকে ১৩ বছর বয়সী শিশুদের জন্য তৈরি। এখানে প্রতি পূর্ণ বছরে মূল বিমাকৃত অর্থের প্রতি হাজারে ৮০ টাকা করে নিশ্চিত সংযোজন পাওয়া যায়। ১৮ থেকে ২৫ বছর বয়সের মধ্যে যেকোনো সময় মেয়াদ শেষের সুযোগ থাকে।
এলআইসি জীবন তরুণ (LIC Jeevan Tarun)
সন্তানের ২০ থেকে ২৪ বছর বয়সে পড়াশোনার খরচ মেটাতে এটি দারুণ কার্যকর LIC Child Plans. এতে চারটি ভিন্ন বিকল্পের মাধ্যমে ধাপে ধাপে বা ২৫ বছরে এককালীন টাকা নেওয়ার সুবিধা আছে।
এলআইসি নিউ চিলড্রেনস মানি ব্যাক প্ল্যান
যাঁরা সন্তানের শিক্ষার বিভিন্ন ধাপে টাকা চান, তাঁদের জন্য LIC Childrens Money Back Plans আদর্শ। সন্তানের ১৮, ২০ ও ২২ বছর বয়সে বিমাকৃত অর্থের ২০ শতাংশ করে এবং ২৫ বছরে বাকি ৪০ শতাংশ বোনাসসহ দেওয়া হয়।
প্রিমিয়াম ও রিটার্নের তুলনা
ধরুন, সন্তানের জন্মের পর আপনি জীবন তরুণ প্ল্যানে মাসে প্রায় ৫,০০০ টাকা জমাচ্ছেন। ১৮ বছরে আপনার মোট বিনিয়োগ হবে প্রায় ১০.৮০ লক্ষ টাকা। এর বিনিময়ে সন্তানের ২০ থেকে ২৪ বছর বয়সের মধ্যে পড়াশোনার জন্য প্রায় ৯ লক্ষ টাকা মিলবে। এরপর ২৫তম বছরে মেয়াদ শেষে বোনাসসহ আরও প্রায় ২২ থেকে ২৬ লক্ষ টাকা পাওয়া যেতে পারে।
কিভাবে আবেদন করবেন?
LIC Cild Policy তে আবেদন করার আগে এলআইসি-র আনুষ্ঠানিক বেনিফিট ইলাস্ট্রেশন ভালোভাবে দেখে নেওয়া উচিত। আপনি নিকটস্থ এলআইসি শাখায় গিয়ে বা অনুমোদিত এজেন্টের মাধ্যমে ফর্ম পূরণ করতে পারেন। এছাড়া এলআইসি-র অফিশিয়াল ওয়েবসাইট থেকেও অনলাইনে এই পলিসিগুলো কেনা যায়। আবেদনের সময় সন্তানের জন্মের শংসাপত্র এবং অভিভাবকের পরিচয়পত্র জমা দিতে হয়।
উপসংহার
সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজ থেকেই ছোট ছোট সঞ্চয় শুরু করা বুদ্ধিমানের কাজ। আপনার বাজেট ও লক্ষ্য অনুযায়ী সেরা এলআইসি চাইল্ড প্ল্যানটি (LIC Child Plans) বেছে নিন। পাশাপাশি সুকন্যা সমৃদ্ধি যোজনা বা পিপিএফ-এর মতো প্রকল্পেও বিনিয়োগ করতে পারেন। সঠিক আর্থিক পরিকল্পনাই আপনার সন্তানের সব স্বপ্ন পূরণ করবে।