পশ্চিমবঙ্গের কর্মহীন যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে রাজ্য সরকার আবার Employment Exchange Card তথা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড এ নাম নথিভুক্তকরণ শুরু হলো। এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টালে নাম নথিভুক্ত করার মাধ্যমে চাকরিপ্রার্থীরা সরকারি ও বেসরকারি চাকরির নিয়মিত খবর পান। সম্প্রতি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড তৈরির নতুন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ঘরে বসেই অনলাইনের মাধ্যমে খুব সহজে এই কার্ডের জন্য আবেদন করা যাযন
Employment Exchange Card: এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড
রাজ্য সরকারের শ্রম দপ্তরের অধীনে পরিচালিত এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টাল থেকে এই বিশেষ পরিচয়পত্রটি দেওয়া হয়। এটি মূলত একজন চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতার সরকারি নথিভুক্তিকরণ প্রমাণপত্র। এই Employment Exchange কার্ডের মাধ্যমে প্রার্থীরা একটি নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বর পান যা ভবিষ্যতে নানা কাজে লাগে। ডিজিটাল যুগে এখন আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এই কার্ড বানানোর ঝামেলা পোহাতে হয় না।
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের গুরুত্ব
সরকারি ও বেসরকারি স্তরে চাকরির সঠিক সন্ধান পেতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড অত্যন্ত জরুরি। রাজ্য সরকারের জনপ্রিয় যুবশ্রী প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১৫০০ টাকা বেকার ভাতা পেতে এই কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়া রাজ্যের বিভিন্ন জেলায় আয়োজিত জব ফেয়ার বা চাকরির মেলায় অংশ নিতে গেলেও এই কার্ড দেখাতে হয়। সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রেও অনেক সময় এই কার্ডের নম্বর চাওয়া হয়।
কারা আবেদন করতে পারবেন?
এই কার্ডের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ বা মাধ্যমিক উত্তীর্ণ যেকোনো চাকরিপ্রার্থী এখানে নিজেদের নাম তুলতে পারবেন। আবেদনকারীর বয়স সাধারণত ১৮ বছর বা তার বেশি হওয়া বাঞ্ছনীয়। পাশাপাশি প্রার্থীর নিজস্ব একটি সচল মোবাইল নম্বর এবং বৈধ ইমেল আইডি থাকা একান্ত প্রয়োজন।
কি কি নথি লাগবে?
অনলাইনে আবেদন করার সময় বেশ কিছু প্রয়োজনীয় নথির ডিজিটাল কপি হাতের কাছে রাখতে হবে। ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড অথবা ডিজিটাল রেশন কার্ড লাগবে। বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম শংসাপত্র এবং সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট জমা দিতে হবে। এর সাথে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সাদা কাগজে স্বাক্ষর, আপডেটেড বায়োডাটা এবং প্রযোজ্য ক্ষেত্রে জাতিগত শংসাপত্র প্রয়োজন।
কিভাবে আবেদন করবেন?
আবেদন করার জন্য প্রথমে রাজ্য সরকারের অফিসিয়াল পোর্টালে যেতে হবে। হোমপেজে থাকা এনরোল জবসিকার অপশনে ক্লিক করে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে ফর্মটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। সমস্ত নথি আপলোড করে ফর্ম সাবমিট করলে একটি অস্থায়ী রেজিস্ট্রেশন স্লিপ পাওয়া যাবে। আবেদন করার ৬০ দিনের মধ্যে ওই স্লিপ ও আসল নথিপত্র নিয়ে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে ভেরিফিকেশন করাতে হবে।
উপসংহার
চাকরিপ্রার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার পথে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি নথি। সঠিক সময়ে নাম নথিভুক্ত করলে একদিকে যেমন চাকরির সুযোগ বাড়ে, অন্যদিকে সরকারি আর্থিক প্রকল্পের সুবিধাও মেলে। তাই দেরি না করে প্রয়োজনীয় নথিপত্র গুছিয়ে আজই অনলাইনে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।