অবশেষে রাজ্য সরকারি কর্মীদের জন্য ৫% ডিএ ঘোষণা (DA Announcement) করলেন মুখ্যমন্ত্রী। গত বছরের বকেয়া এবং চলতি বছরের ডিএ একসাথে পাবেন। শুধু তাই নয়, চতুর্থ শ্রেণীর কর্মীদের জন্যও এককালীন আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। কাদের জন্য এই অর্ডার, কবে থেকে চালু হবে, বিস্তারিত জেনে নিন। এছাড়া পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের আগের পে কমিশনের বকেয়া ডিএ এর কি খবর, সেই সম্মন্ধেও জেনে নিন।
DA Announcement: সরকারি কর্মীদের ডিএ ঘোষণা
সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির (Salary Hike) আন্দোলনের মধ্য দিয়েই আগের বছরের বকেয়া ও চলতি বছর আবার DA ঘোষণা হলো। সব মিলিয়ে মোট ৫ শতাংশ মহার্ঘভাতা ঘোষণা (dearness Allowance) করলো রাজ্য সরকার। যার ফলে মূল বেতনের আরও ৫% সমপরিমাণ বেতন বাড়তে চলেছে। নভেম্বর মাস থেকেই এই নতুন বেতনবৃদ্ধির হার কার্যকর হবে।
কাদের জন্য এই অর্ডার?
হিমাচল প্রদেশ (Himachal Pradesh) রাজ্য সরকার সম্প্রতি তাদের সরকারি কর্মচারীদের জন্য ৫% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা (DA Announcement) করেছে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু (Sukhvinder Singh Sukhu) জানান ১ নভেম্বর থেকে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৪% ডিএ ঘোষণা হয়েছে। এবং আগের বছরের বকেয়া ১% ও এর সাথে জুড়ে সর্বমোট ৫% করা হয়েছে। এবং এর সাথে গ্রুপ ডি এর কর্মীরা অতিরিক্ত ১০০০০ টাকা এককালীন সুবিধা পাবেন।
পরিসংখ্যান
এই ঘোষণার ফলে হিমাচল প্রদেশের প্রায় ২ লক্ষ ৭৫ হাজার সরকারি কর্মচারী ও প্রায় ১ লাখ পেনশনভোগী উপকৃত হবেন। ১ নভেম্বর ২০২৬ থেকে এই নতুন বেতন কার্যকর হবে। রাজ্যের চতুর্থ শ্রেনীর কর্মীরা অতিরিক্ত ১০০০০ টাকা করে পাবেন। বাড়তি বেতন ও অতিরক্ত টাকা নভেম্বর মাসের বেতনের সাথে পাবেন।
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের গাড়ি কেনার জন্য টাকা দিচ্ছে। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ
পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারই জানিয়েছেন ৩০ নভেম্বরের মধ্যে সরকারি কর্মীদের টাকা মিটিয়ে দেওয়া হবে। তবে গ্রান্ট ইন এইড কর্মীদের টাকা নিয়ে ইন্দু মলহোত্রা কমিটির সিদ্ধান্ত মেনে নেওয়া হবে। এদিকে গ্রান্ট ইন এইড কর্মীরা যে বকেয়া ডিএ পাননি সেই কারণে আবার মামলা দায়ের হয়েছে। অন্যদিকে এই ষষ্ঠ বেতন কমিশনের সমস্ত বকেয়া ডিএ না পরিশোধ করে ফের নতুন পে কমিশন বসেছে, তাহলে সেই বকেয়া এর কি হবে, তা নিয়েও ফের মামলা হচ্ছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ ইস্যু নতুন জটিল অঙ্কের দিকে যাচ্ছে।
উপসংহার
তবে বিগত বছরগুলোতে, এক দিকে সরকারি কর্মীদের এক এক রাজ্য থেকে ডিএ ঘোষণার খবর আসতো, অন্যদিকে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, অবস্থানে সামিল হতেন পশ্চিমবঙ্গের কর্মীরা। যাকে একপ্রকার “ঘেউ ঘেউ, মিউ মিউ” আখ্যা ও শুনতে হয়। সরকার বদলেছে। ৪৫ দিনের মধ্যে কেন্দ্রীয় হারে ডিএ না পেলেও ২০% মিলেছে। বকেয়া অনেক, দাবীও রয়েছে। তবে দাবি আর ঘোষণা আর প্রাপ্তির মধ্যে পার্থক্য থেকেই যায়। এবার এটাই দেখার তাঁর মধ্যে কতটা মেলে।