অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প (Anapurna Bhandar) পশ্চিমবঙ্গের নারী কল্যাণে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে শুরু হতে চলেছে। কারন এটি এমন একটি বিশেষ আর্থিক সহায়তা প্রকল্প, যেখানে শুধুমাত্র হাতখরচ ই নয়, একটি ভালো অঙ্কের টাকা পাওয়া যায়। নতুন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী, ১ জুন থেকেই পশ্চিমবঙ্গের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে সরাসরি পৌঁছে। তবে এই বিশেষ প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বর্তমানে প্রশাসনিক স্তরে এবং সাধারণ মানুষের মধ্যে চরম ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। কারন টাকা পেতে হলে, সকলকে পুনরায় ভেরিফিকেশন, DBT Link ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক বা যুক্ত করতে হবে। এবার কাদের কি কি করতে হবে, সেটি বাড়িতে বসেই যাচাই করতে পারবেন।
অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পেতে কি কি করতে হবে?
অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে রাজ্যের বিভিন্ন জেলার পোস্ট অফিস এবং ব্যাঙ্কগুলির সামনে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। ভোরের আলো ফোটার অনেক আগেই, এমনকি রাত দুটো বা তিনটে থেকে মহিলারা লাইনে এসে দাঁড়াচ্ছেন যাতে দ্রুত নিজেদের কাজটি সারতে পারেন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়ানোর পর অনেকেই দেখছেন, তাদের এই কাজটি আগেই করা ছিলো। তাই ব্যাংকে যাওয়ার আগে কি কি করতে হবে, এবং আপনার আদৌ করা লাগবে কিনা, সেগুলো বাড়ি থেকে কিভাবে চেক করবেন দেখে নিন।
অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পেতে মূলত ৩টি কাজ করতে হবে –
- আধার ব্যাংক একাউন্ট ও মোবাইল নম্বর লিংক
- DBT Link বা সরাসরি টাকা পাওয়ার অনুমতি
- লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে ভেরিফিকেশন
আধার লিংক বায়োমেট্রিক লিংকের নিয়ম
বর্তমানে পোস্ট অফিস বা নির্দিষ্ট ব্যাঙ্কিং আউটলেটগুলির মাধ্যমে আধার এবং মোবাইল নম্বর সংযোগের কাজটি করা হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী, এই বায়োমেট্রিক আপডেট বা তথ্য সংশোধনের জন্য প্রতি ক্ষেত্রে নির্দিষ্ট চার্জ হিসেবে ৭৫ টাকা ধার্য করা হয়েছে। বহু মানুষই টাকা পাওয়ার জন্য, এই কাজ টি করে নিচ্ছেন। তবে অনেকের আগে থেকেই করা আছে। তাই সেটা আগে থেকে চেক করে নেওয়া জরুরী।
ঘরে বসেই আধার ও মোবাইলের স্ট্যাটাস যাচাইয়ের সহজ পদ্ধতি
আপনার আধার কার্ডের সঙ্গে বর্তমান মোবাইল নম্বরটি সঠিকভাবে যুক্ত আছে কিনা, তা জানার জন্য এখন আর লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। প্রযুক্তির সুবিধাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষ অত্যন্ত সহজে এবং মাত্র কয়েক মিনিটে নিজেদের স্মার্টফোনের সাহায্যেই এই স্ট্যাটাস পরীক্ষা করে নিতে পারেন।
- প্রথমত, আপনাকে আধার কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- এরপর ‘মাই আধার’ (My Aadhaar) বিভাগের Verify an Aadhaar Number অপশনে ক্লিক করতে হবে।
- এরপর মোবাইলে OTP ভেরিফিকেশন করলেই আধার লিংক চেক করতে পারবেন।
অনলাইনে DBT Link স্ট্যাটাস দেখার নিয়ম
- প্রথমে অফিসিয়াল সাইটে যেতে হবে।
- নির্দিষ্ট স্থানে আপনার ১২ সংখ্যার আধার নম্বরটি ইনপুট করতে হবে।
- এরপর সুরক্ষা কোড বা ক্যাপচা (Captcha) কোডটি নির্ধারিত বক্সে সঠিকভাবে টাইপ করতে হবে।
- এরপর ‘প্রোসিড অ্যান্ড ভেরিফাই আধার’ (Proceed and Verify Aadhaar) বাটনে ক্লিক করতে হবে।
- তাহলেই আপনার আধার কার্ডের সম্পূর্ণ তথ্য স্ক্রিনে ভেসে উঠবে।
এখানে আপনার বয়স, লিঙ্গ, রাজ্যের নামের পাশাপাশি মোবাইল নম্বরের (Mobile Number) শেষ তিনটি সংখ্যা পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাবে। যদি সেখানে আপনার পরিচিত নম্বরটি দেখায়, তবে বুঝবেন আপনার নথি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। অর্থাৎ আপনাকে কিছুই করতে হবে না।
অন্নপূর্ণা ভান্ডার ভেরিফিকেশন
বিভিন্ন জেলায় অন্নপূর্ণা ভান্ডার ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনেই Annapurna Bhandar verification link এর মাধ্যমে ভেরিফিকেশন করা যাচ্ছে। যারা ভেরিফিকেশন করতে চান, এই লিংক এ ক্লিক করে বিস্তারিত জেনে নিন। এছাড়া ব্লক অফিস থেকে সকলের নথি যাচাই হবে, তাই স্থানীয় প্রশাসনের নির্দেশের অপেক্ষা করুন। এছাড়া আরও তথ্য পেতে EK24 News ফলো করুন।