অন্নপূর্ণা ভান্ডার ভেরিফিকেশন না করলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা (Annapurba Bhandar Verification) আপনি পাবেন না। সম্প্রতি সমস্ত গ্রাহকদের এই নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তাই অন্নপূর্ণা ভান্ডার ভেরিফিকেশন কিভাবে করবেন, annapurna bhandar verification link কোথায় পাবেন, বিস্তারিত জেনে নিন।
অন্নপূর্ণা ভান্ডার ভেরিফিকেশন
এতদিন যাঁরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাঁদের আর নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে হবে না। হ্যাঁ, আবেদন করতে হবে না ঠিকই। কিন্তু ভেরিফিকেশন করতে হবে অবশ্যই। ইতিমধ্যেই অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশন শুরু হয়েছে। আগামী ১লা জুন থেকে সেই টাকা আপনাদের ব্যাঙ্ক একাউন্টেও ঢুকতে শুরু করবে। কিভাবে ভেরিফিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি বলবো আমি।
অন্নপূর্ণা ভান্ডার ভেরিফিকেশন প্রক্রিয়া
ভেরিফিকেশনের জন্য আধার কার্ড এবং ভোটার কার্ডের ছবি অবশ্যই সঙ্গে রাখুন। আর হ্যাঁ, এই ভেরিফিকেশনটা কিন্তু নিজের বাড়িতে বসে ফোনের মাধ্যমে সহজেই হয়ে যাবে। ছুটতে হবে না কোনো সরকারি দপ্তর থেকে সাইবার ক্যাফেতে। প্রথমেই নিজের ফোনে গুগল ক্রোমে চলে যান। এই লিংক টি ক্লিক করুন।
এখানে বলে রাখি, প্রত্যেকটি জেলার জন্য আলাদা আলাদা ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। তবে আপাতত শুধু উত্তর ২৪ পরগনা জেলার ওয়েবসাইটটি চালু হয়েছে। তবে আপনি কোন জেলা থেকে দেখছেন, আমাদের কমেন্টে জানান। সেই নির্দিষ্ট জেলার লিংক আমরা আপনাকে দিয়ে দেবো। তবে আপনি যেই জেলার বাসিন্দাই হন না কেন, প্রত্যেক ওয়েবসাইটের ভেরিফিকেশন প্রসেস কিন্তু একটাই।
Annapurna Bhandar verification link
এবার আসি মূল বিষয়ে। ওয়েবসাইটটি ওপেন করার পর আপনি হোমপেজে দেখতে পারবেন বিভিন্ন সেকশন। সেখানে আপনার ব্লক অথবা পৌরসভার নাম সিলেক্ট করবেন, আপনার গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড-এর নম্বর সিলেক্ট করবেন এবং আপনার ব্যাংক একাউন্টের লাস্ট চারটে সংখ্যা বসিয়ে সার্চ করবেন। তাহলেই আপনার আইডি নম্বর, আপনার নাম, মোবাইল নম্বর, পিতার নাম, গ্রাম পঞ্চায়েত, গ্রামের নাম সমস্ত কিছু অটোমেটিক চলে আসবে।
আরও পড়ুন, অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে হলে, DBT লিংক করতে হবে, কিভাবে করবেন দেখুন।
এরপর নির্দিষ্ট বক্সে আপনি আপনার আধার কার্ডের নম্বরটি লিখবেন ও আধার কার্ডের ছবি আপলোড করবেন। ঠিক একইভাবে ভোটার কার্ডের নম্বর লিখবেন ও ভোটার কার্ডের ছবি আপলোড করবেন। তারপর আপনার এই অ্যাকাউন্টে আধারের সঙ্গে লিঙ্ক করা আছে কিনা Yes or No সিলেক্ট করবেন। এরপর আপনি SIR ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা CAA অধীনে আবেদন করেছেন কিনা হ্যাঁ অথবা না সিলেক্ট করবেন। এরপর অবশেষে Submit Verification অপশনে ক্লিক করবেন, ব্যস তাহলেই আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশন হয়ে যাবে।
তবে এখনো পর্যন্ত কিন্তু সমস্ত জেলার অনলাইন ভেরিফিকেশন লিংক (annapurna bhandar verification link) চালু হয়নি, যখনই চালু হবে আমরা সেই আপডেট আপনাদের অবশ্যই দেব। সার্ভার সমস্যা থাকলে পেজগুলি খুলতে সমস্যা হতে পারে। তাই আপনারা ধৈর্য সহকারে চেষ্টা করবেন। আর কোনো প্রশ্ন থাকলে আমাদের অবশ্যই কমেন্টে জানান। ধন্যবাদ।