LIC Bima Sakhi Yojana: মাধ্যমিক পাশ মহিলাদের প্রতিমাসে ৭০০০ টাকা করে দিচ্ছে সরকার। ঘরে বসে আয় করার দুর্দান্ত সুযোগ

দেশের মহিলাদের আত্মনির্ভর করার উদ্দেশ্যে এবার ঘরে বসে কাজ করার সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকার তথা LIC. ভারতীয় জীবন বীমা নিগমের এই স্কিমের নাম LIC Bima Sakhi Yojana তথা এলআইসি বীমা সখী যোজনা। বাংলা সহ সমগ্র ভারতবর্ষের অর্থনীতিকে মজবুত করার জন্য মহিলাদের স্বনির্ভর হওয়া একান্তভাবে প্রয়োজন। এই কারণেই এবার কেন্দ্রীয় সরকারের বীমা সংস্থা LIC নিয়ে এলো এই নতুন প্রকল্প। বর্তমানে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন লিমিটেড বা LIC এর তরফে শিশু, পুরুষ ও,বয়স্ক এবং মহিলাদের জন্য একাধিক স্কিম রয়েছে। তবে এবারে বীমা সুরক্ষা দেওয়ার পাশাপাশি LIC বীমা সখি যোজনার মাধ্যমে প্রতিমাসে মহিলাদের রোজগারের সুযোগ করে দেওয়া হচ্ছে।

LIC Bima Sakhi Yojana details in Bengali

বর্তমানে দেশের লক্ষ লক্ষ মহিলার কর্মসংস্থানের উদ্দেশ্যে LIC শুরু করেছে তাদের নয়া প্রকল্প LIC বীমা সখী যোজনা। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মহিলারা ঘরে বসে কাজ করে ৭০০০ টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন। এই উদ্দেশ্যে মূলত এলআইসি এর তরফে মহিলাদের বীমা এজেন্ট হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। ঘরে থেকেই যে সমস্ত মহিলারা নিজের ক্যারিয়ার গড়ে তুলতে ইচ্ছুক রয়েছেন, তারা এই প্রকল্পে আবেদন জানাতে পারেন। তবে সবার আগে এই প্রকল্পের সুযোগ-সুবিধা এবং বিস্তারিত তথ্য জেনে নেওয়া প্রয়োজন।

বীমা সখী যোজনার উদ্দেশ্য

কেন্দ্র সরকারের পক্ষ থেকে বরাবরই মহিলাদের আত্মনির্ভর হওয়ার কথা বলা হয়েছে। দেশের মহিলাদের কর্মক্ষেত্রে নিযুক্ত হওয়া গোটা দেশের অর্থনীতির ওপর যথেষ্ট পরিমাণে প্রভাব ফেলে। এই কারণেই এবার কেন্দ্রীয় সরকারের লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন লিমিটেড (LIC) এর তরফে মহিলাদের জন্য বীমা সখি যোজনা শুরু করা হয়েছে। গ্রাম থেকে শহুরে অঞ্চলের মহিলাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের এজেন্ট হিসাবে নিয়োগ করা হবে। এক্ষেত্রে মোট ৩ বছরের জন্য মহিলারা নিযুক্ত হতে পারবেন।

LIC Bima Sakhi Yojana Eligibility

  • আবেদনকারী চাকরিপ্রার্থীকে অবশ্যই ভারতবর্ষের যে কোন রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীকে মহিলা হতে হবে এবং আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৭০ বছরের মধ্যে।
  • শিক্ষাগত যোগ্যতা হিসাবে এক্ষেত্রে ন্যূনতম দশম শ্রেণী পাস মহিলাদের নিয়োগ করা হচ্ছে।
  • এক্ষেত্রে আপনি যদি যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকেন, তাহলে এই পদে অগ্রাধিকার পাবেন।

বীমা সখি যোজনা : মাসিক বেতন

প্রাথমিকভাবে এই নিয়োগটি ৩ বছরের চুক্তির হিসাবে করা হচ্ছে। এছাড়াও চাকরিপ্রার্থীদের ৫ বছরের প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে এই প্রকল্পে। নিযুক্ত মহিলা কর্মীদের প্রথম বছরের প্রতি মাসে ৭০০০ টাকা, দ্বিতীয় বছরের প্রতি মাসে ৬০০০ টাকা এবং তৃতীয় বছরের প্রতি মাসে ৫০০০ টাকা নিশ্চিত বেতন দেওয়া হবে। এর পাশাপাশি বীমা সখি যোজনার এজেন্ট হিসাবে নিযুক্ত মহিলাদের বীমা করানোর জন্য অতিরিক্ত কমিশন বা ইনসেন্টিভ দেওয়া হবে। বর্তমানে এখনো পর্যন্ত LIC এর বিপুল পরিমাণে জনপ্রিয়তা রয়েছে। তাই নিযুক্ত কর্মীদের বীমা তোলার জন্য খুব একটা সমস্যার সম্মুখীন হতে হবে না।

আরও পড়ুন, পুজোর আগে বাড়ি বসে শুরু করুন এই পাঁচ ব্যবসা। বিস্তর লাভ, ইনকাম হবে লাখ লাখ টাকা

LIC Bima Sakhi Yojana Promotion

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের বীমা সখি যোজনার মাধ্যমে মহিলাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা সম্ভব। এই প্রকল্পের আওতায় মহিলারা ৫ বছরের জন্য প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। এর পাশাপাশি প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশ উন্নয়ন কর্মকর্তা বা ADO পদের জন্য আবেদন জানানো যেতে পারে। তবে এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে স্নাতক হতে হবে।

বীমা সখি যোজনা এর লক্ষ্য

পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের বিভিন্ন গ্রামে গঞ্জে এই প্রকল্প ছড়িয়ে দিয়ে সেখানকার নারীদের অবস্থার পরিবর্তনের প্রচেষ্টা চালানো হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। দেশের কোন অংশে মহিলারা যাতে পিছিয়ে না থাকেন, সেই লক্ষ্যেই হাজার হাজার মহিলাকে কর্মী হিসেবে নিযুক্ত করছে LIC.

আবেদন পদ্ধতি

ভারতের যেকোনো রাজ্য থেকেই যোগ্য ইচ্ছুক মহিলারা LIC এর অফিসে গিয়ে অফলাইন মাধ্যমে অথবা ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুন, হটাত টাকার দরকার হলেই ব্যাংক একাউন্টে টাকা পাবেন। এই স্কিমে আবেদন করুন

উপসংহার

ভারতবর্ষের গ্রামে গঞ্জে বাস করা মহিলাদের কর্মক্ষেত্রে নিযুক্ত হয়ে আত্মনির্ভর হয়ে ওঠার লক্ষ্যে অন্যতম পদক্ষেপ হতে পারে Bima Sakhi Yojana. এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই বিভিন্ন গ্রাম থেকে লক্ষ লক্ষ মহিলা স্বনির্ভর হয়ে উঠছেন। তাই গ্রামীণ মহিলারা গৃহস্থালির কাজে সীমাবদ্ধ না থেকে নিজস্ব গ্রামের মধ্যেই কাজ করে অর্থনৈতিক দিক থেকে স্বনির্ভর হয়ে ওঠার স্বপ্নপূরণ করতে পারেন এলআইসি এর বিমা সখি প্রকল্পের মাধ্যমে।

শেয়ার করুন: Sharing is Caring!