বর্তমানে শেয়ার মার্কেটের যুগেও পোস্ট অফিস সঞ্চয় প্রকল্পগুলো (Post Office Schemes) এখনও অনেক মানুষের ভরসার যায়গা। একদিকে বেশি সুদের আশায় অনেকেই ভুল স্কিমে টাকা রেখে সর্বস্বান্ত হয়েছেন। অন্যদিকে পোস্ট অফিস বেশি লাভের প্রলোভন না দেখিয়ে, বরং বছরের পর বছর গ্যারান্টিড রিটার্ন দিয়ে সাধারণ মানুষের বিশ্বস্ততা অর্জন করেছে। এখানে কষ্টার্জিত অর্থ যেমন সম্পূর্ণ নিরাপদ থাকে, তেমনই নিশ্চিত রিটার্ন মেলে। আর বর্তমানে পোস্ট অফিসের এমন একটি প্রকল্প রয়েছে, যেখানে বড় অঙ্কের রিটার্ন পাবেন। বিস্তারিত জেনে নিন।
Post Office Schemes: পোস্ট অফিস সঞ্চয় প্রকল্প
ডাকঘরের বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প (Post Office Schemes) সব শ্রেণির মানুষের সুবিধার কথা ভেবে তৈরি। এতে বিনিয়োগের মূল টাকা হারানোর কোনো ভয় থাকে না। কারণ কেন্দ্রীয় সরকার এই প্রকল্পগুলির পেছনে সম্পূর্ণ নিরাপত্তা ও গ্যারান্টি দেয়। প্রতিটি ত্রৈমাসিকে সরকার এই সমস্ত স্কিমের সুদের হার পর্যালোচনা করে নির্ধারণ করে। ফলে গ্রামীণ থেকে শহুরে—সব স্তরের সঞ্চয়কারী নিশ্চিন্তে এখানে টাকা জমা রাখতে পারেন।
Post Office RD Scheme: পোস্ট অফিস রেকারিং ডিপোজিট
নিয়মিত অল্প অল্প সঞ্চয় করার জন্য পোস্ট অফিস রেকারিং ডিপোজিট বা আরডি (Post Office RD Scheme) একটি দুর্দান্ত স্কিম। বর্তমানে এই স্কিমে গ্রাহকদের বার্ষিক ৬.৭ শতাংশ হারে আকর্ষণীয় সুদ প্রদান করা হচ্ছে। এই প্রকল্পে সর্বনিম্ন ১০০ টাকা দিয়েও সঞ্চয় শুরু করা সম্ভব। এর মূল মেয়াদ সাধারণত ৫ বছর বা ৬০ মাস ধার্য থাকে। বিনিয়োগকারী চাইলে এই মেয়াদের সময়সীমা আরও ৫ বছর বাড়িয়ে ১০ বছর করতে পারেন।
আরও পড়ুন, এই মাসে একাউন্টে টাকা দেবে সরকার। বিস্তারিত দেখুন।
প্রতিমাসে ১৫০০০ জমিয়ে ২০ লাখ
কেউ যদি প্রতি মাসে ১৫,০০০ টাকা করে ৫ বছর জমান, তবে তাঁর বিনিয়োগ দাঁড়াবে ৯ লক্ষ টাকা। ৫ বছর পর সুদসহ তিনি মোট ফেরত পাবেন প্রায় ১০.৭০ লক্ষ টাকা। আবার এই বিনিয়োগের মেয়াদ ১০ বছর পর্যন্ত চালিয়ে গেলে মোট জমার পরিমাণ হবে ১৮ লক্ষ টাকা। তখন আনুমানিক ৭.৬৩ লক্ষ টাকা অতিরিক্ত সুদ যোগ হয়ে মোট তহবিল দাঁড়াবে প্রায় ২৫.৬৩ লক্ষ টাকায়। অর্থাৎ প্রতিমাসে ১০ থেকে ১৫ হাজার টাকা জমিয়ে পেতে পারেন ২০ থেকে ২৫ লক্ষ টাকা।
পোস্ট অফিসের অন্যান্য স্কিম
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট ছাড়াও ডাকঘরে আরও অনেক লাভজনক সঞ্চয় প্রকল্প (Post Office Schemes) রয়েছে। যেমন প্রবীণ নাগরিকদের নিয়মিত আয়ের জন্য রয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS). কন্যাসন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অত্যন্ত জনপ্রিয় সুকন্যা সমৃদ্ধি যোজনা। দীর্ঘমেয়াদি কর সাশ্রয়ের উদ্দেশ্যে বহু মানুষ পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) বেছে নেন। এ ছাড়া জাতীয় সঞ্চয়পত্র (NSC) ও ফিক্সড ডিপোজিটের মতো টাইম ডিপোজিট (TD) স্কিমও বেশ চাহিদাপূর্ণ। এই NSC স্কিম এতটা গুরুত্বপূর্ণ, যেখানে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ও টাকা রেখেছেন।
আরও পড়ুন, সরকারি ব্যাংকে সুদের হার বাড়লো। কোন ব্যাংকে কত, দেখে নিন।
পোস্ট অফিসে কেন টাকা রাখবেন
- সম্পূর্ণ সরকারি সুরক্ষায় টাকা মার যাওয়ার ভয় নেই।
- ১০০% নিশ্চিত রিটার্ন পাবেন।
- শেয়ার বাজারের ওঠানামার কোনো প্রভাব নেই।
- ১০০ টাকা দিয়েও যেকোনো নাগরিক অ্যাকাউন্ট খুলতে পারেন।
- ছোট বড় সমস্ত ধরনের সঞ্চয় প্রকল্প আছে।
উপসংহার
যারা বিনা রিস্কে নিশ্চিত রিটার্ন পেতে চান, তাদের জন্য পোস্ট অফিস সবচেয়ে সেরা পছন্দ হতে পারে। এবার যেকোনো স্কিমে টাকা রাখার আগে নিয়ম কানুন জেনে নেওয়া প্রয়োজন। এমন কোনও স্কিম করবেন না, যেন মাঝ পথে বন্ধ করতে হয়। তাহলে কিন্তু লাভের থেকে লস হতে পারে।