পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলায় (Dearness Allowance) জয় পাওয়ার পরও ডিএ নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। সরকারি কর্মীরা বকেয়া ডিএ এর কিছুটা পেলেও শিক্ষক ও গ্রান্ট ইন এইড কর্মীরা এখনও পর্যন্ত এক টাকাও পাননি। তারা আদৌ ডিএ পাবেন কি? আর সরকারি কর্মীদের বাকি টাকা কবে পাওয়া যাবে, এইসব নিয়েই সরকারি কর্মীদের অন্দরে গুঞ্জন চলছে। এই বিষয়ে শেষ কি আপডেট, জেনে নিন।
Dearness Allowance: বকেয়া ডিএ মামলা
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ২০১৬ সালে স্যাট (SAT) এ মামলা করে। দীর্ঘ ১০ বছর পর সুপ্রিম কোর্টের নির্দেশে ভোটের আগেই প্রথম কিস্তির বকেয়া ডিএ (DA Arrears) সরকারি কর্মীদের একাংশের একাউন্টে ঢোকে। আর সেখানেই বাঁধে চরম বিপত্তি। সরকারি কর্মীরা পেলেও শিক্ষক শিক্ষিকা, পঞ্চায়েত, মিউনিসিপাল কর্মী, কলকাতা পুরসভার কর্মীরা এই টাকা থেকে ব্রাত্য থাকেন। তখন তারা হয়তো ভেবেছিলেন তারা হয়তো পরে পাবেন।
কিন্তু ভোট চলে গেলেও তাদের কথা কেউ ভাবেনি। আর সেই হিসাবেই পরের কিস্তির টাকাও, প্রথম কিস্তির টাকা যারা পেয়েছেন, বর্তমান সরকার শুধুমাত্র তাদেরই দ্বিতীয় কিস্তির টাকা দিয়েছে। আর তখনই সেই কর্মী সংগঠন গুলো অভিযোগ জানায়, যে গ্রান্ট ইন এইড কর্মীরা পাচ্ছেন না।
মামলার নেপথ্যের ইতিহাস
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় গ্রান্ট ইন এইড কর্মীরা (Grant in Aid) টাকা পাচ্ছেন না বলে শোরগোল পড়ে গেছে। তবে সেটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ। ইন্দু মলহোত্রা কমিটিতে কিম্বা সুপ্রিম কোর্টে এই নিয়ে আলাদা করে কোনও অভিযোগ জানানো হয়নি। কিম্বা কত জন পাননি, তার কোনও পরিসংখ্যান ও দেওয়া হয়নি। শিক্ষকদের একাংশের প্রশ্ন, আসল যায়গায় না জানিয়ে, সোশ্যাল মিডিয়ায় গলা ফাটিয়ে লাভ কি?
গ্রান্ট ইন এইড কর্মীদের মামলা
শিক্ষক ও গ্রান্ট ইন এইড কর্মীরা যে টাকা পাচ্ছেন না, সেই নিয়ে ও অবশেষে আদালতে মামলা দায়ের হয়েছে। এই মামলায় আবার কি নির্দেশ হয়, সেটাই এখন দেখার। তবে এই মামলায় রাজ্য সরকার, কিম্বা মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন, সেটা অবশ্যই তাৎপর্য রয়েছে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য
গত সপ্তাহে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বকেয়া ডিএ নিয়ে এক বক্তব্যে বলেন, নভেম্বরের মধ্যে বাকি টাকা সরকারি কর্মীদের একাউন্টে ঢুকে যাবে। আর গ্রান্ট ইন এইড কর্মীদের নিয়ে ইন্দু মলহোত্রা কমিটি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তেই রাজ্য সরকার কাজ করবে। তবে ব্যক্তিগত ভাবে তিনি মনে করেন এই টাকা সকলের পাওয়ার অধিকার আছে। আমি নিজেও তদের আন্দোলনে সঙ্গে ছিলাম। এবং রাজ্য সরকার ও সকলের টাকা দিতে চায়। এবার আইন যে পথে চলবে, সেই সিদ্ধান্তেই রাজ্য সরকারের সায়। তবে রাজ্য সরকার যে সকলের বকেয়া মেটাতে চায়, সেটা তাঁর বক্তব্যে স্পষ্ট।
আরও পড়ুন, কাদের একাউন্টে টাকা ঢুকছে দেখুন
সরকারি কর্মীদের অভিযোগ
বকেয়া ডিএ (DA Arrears) যারা পেয়েছেন, তাদের অনেকেই বলছেন, যত টাকা পাওয়ার কথা ছিলো তাঁর চেয়ে অনেক কম পেয়েছেন। সেটা নিয়ে নাকি আবার মামলা হবে। আবার অনেকে বলছেন, রাজ্য সরকার যে ৪২০০০ কোটি টাকার কথা বলেছিলো, সেখানে গ্রান্ট ইন এইড কর্মীরাও ছিলো। তাহলে এখন সরকার তাদের এড়িয়ে চলছে কেন?
উপসংহার
সুপ্রিম কোর্টের ডিএ মামলা এখনও চলছে। তাই দাবি মতো সকলে সমস্ত টাকা পাবেন কিনা, সেটা তো সময় বলবে। তবে এই মামলা সহজে নিস্পত্তি হবে না, তাঁর ইঙ্গিত মিলছে। পরবর্তী আপডেট পেতে EK24 News ফলো করুন।