পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের জন্য বাংলার যুব শক্তি প্রকল্প (Banglar Yuva Shakti) চালুর কথা বলা হয়। ভোটের আগে চালু হয়েছিলো যুব সাথী প্রকল্প। সরকার বদলের পর যুবক যুবতীদের জন্য যুব শক্তি ভরসা কার্ড দেওয়ার ঘোষণা হয়। বাজেট পেশের সময় রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছিলেন, অক্টোবর থেকেই বাংলার যুব শক্তি প্রকল্পে আবেদন শুরু হবে। তবে পুজো মিটলেও আবেদন শুরু হয় নি। তাই নভেম্বর থেকে কি এই বেকার ভাতা প্রকল্পে আবেদন শুরু হবে, এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা শুরু হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জেনে নিন।
Banglar Yuva Shakti Scheme: বাংলার যুবশক্তি প্রকল্প
ভোটের আগে ও এবারের রাজ্য বাজেটে এই নতুন বেকার ভাতার ঘোষণা করা হয়। নির্দিষ্ট সময়ে এটি চালুর পরিকল্পনা ছিল। তবে সরকারি পোর্টাল তৈরির কাজ এখনো চলছে। পুজোর পর, সবে অফিস খুলেছে। জানা গেছে, খুব তাড়াতাড়ি এই নিয়ে সরকারি বিজ্ঞপ্তি আসবে। নভেম্বরের শুরুতেই সরকারি পোর্টাল চালু হতে পারে। আর পোর্টাল খুললেই সবাই অনলাইনে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন, বেকার ছেলেমেয়েদের হটাত টাকার দরকার হলে এই স্কিমে আবেদন করুন।
বাংলার যুবশক্তি প্রকল্পের সুবিধা
প্রথমে ধারণা করা হয়, সবাই এই প্রকল্পের টাকা পাবেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রতি মাসে ভাতা মিলবে। স্নাতক পাস প্রার্থীরা মাসে ৩,০০০ টাকা করে পাবেন। মাধ্যমিক পাস প্রার্থীরা মাসে ২,০০০ টাকা পাবেন। ভাতার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। তাই যারা আবেদন করবেন তাদের DBT Link থাকা প্রয়োজন।
যুব শক্তি প্রকল্পে আবেদনের যোগ্যতা
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- বয়স ২১ থেকে ৪০ বা ৪৫ বছরের মধ্যে হওয়া চাই।
- প্রার্থীকে অন্তত মাধ্যমিক পাস হতে হবে।
- পরিবারের আয় নির্দিষ্ট সরকারি সীমার মধ্যে থাকা দরকার।
- আবেদনকারীর আধার যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।
বাংলার যুবশক্তি স্ট্যাটাস চেক
যুব শক্তি বেকার ভাতা অনলাইন বা অফলাইনে আবেদন জমা দিলে একটি অ্যাপ্লিকেশন নম্বর মিলবে। সেই নম্বর দিয়ে সরকারি পোর্টালে লগইন করতে হবে। ঘরে বসেই মোবাইলে আবেদনের অবস্থা দেখা যাবে। ফর্ম বাতিল হলো নাকি, জমা হলো তা জানা যাবে। এছাড়া টাকা পাবেন কিনা, সেই সংক্রান্ত তথ্য ও জানা যাবে।
উপসংহার
যুব সাথী প্রকল্প বাতিল হবার পর, এবার বাংলার যুব শক্তি প্রকল্প, বেকার তরুণদের জন্য এটি খুব ভালো একটি পদক্ষেপ। পড়াশোনা ও চাকরির প্রস্তুতিতে এই টাকা সাহায্য করবে। পোর্টাল চালু হলেই বহু যুবক উপকৃত হবেন। সরকারি নিয়ম মেনে সঠিক সময়ে আবেদন করতে হবে। দ্রুত এই পরিষেবা চালু হওয়ার অপেক্ষায় রয়েছেন সবাই।