Banglar Yuva Sathi: প্রতিমাসে ১৫০০ টাকা বেকার ভাতা। বাংলার যুব সাথী প্রকল্প আবেদন, যুব সাথী প্রকল্প কারা পাবে?

এবারের অন্তর্বর্তীকালীন বাজেটে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের জন্য বিরাট সুখবর। চালু হলো Banglar Yuva Sathi Prakalpa তথা বাংলার যুব সাথী প্রকল্প। এবার মাধ্যমিক পাশ করলেই প্রতিমাসে মিলবে ১৫০০ টাকা করে। যোগ্যশ্রী প্রকল্প, যুবশ্রী প্রকল্পের মতো, এবার বেকার যুবক যুবতীদের জন্য আরও একটি নতুন প্রকল্প চালু হলো। তবে এই টাকা পেতে হলে যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে। তাই আবেদনের আগে জেনে নিন, বাংলার যুব সাথী প্রকল্পের কি কি সুবিধা রয়েছে, বাংলার যুব-সাথী প্রকল্পে  কিভাবে আবেদন করবেন, কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, আবেদন করতে কি কি লাগবে, এবং কোথায় আবেদন করবেন।

Banglar Yuva Sathi Prakalpa Details

৫ই ফেব্রুয়ারি বাজেট পেশের সময় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সর্বপ্রথম এই প্রকল্পের ঘোষণা করেন। যেসমস্ত যুবক যুবতী মাধ্যমিক পাশ করেছেন। কিন্তু কোনও স্থায়ী কাজের সাথে যুক্ত নন, তাদের প্রতিমাসে বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত বেকার যুব সমাজকে কর্মসংস্থানের পথে দিশা দেখাতেই এই প্রকল্প (Social Security Scheme) চালু করছে রাজ্য সরকার (Government of West Bengal).

আরও পড়ুন, পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা।

বাংলার যুব সাথী প্রকল্পের সুবিধা

বাংলার যুব সাথী প্রকল্প, বেকার ছেলে মেয়েদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে চাকরি না পাওয়া মাধ্যমিক পাশ বেকার যুবক যুবতীদের প্রতিমাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে। আগামী ১৫ই আগস্ট ২০২৬ থেকে এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে।

যুব সাথী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন?

২১ থেকে ৪০ বছর বয়সী রাজ্যের বেকার যুবক-যুবতীরা এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন। এর জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাস হতে হবে। তবে যারা ইতিমধ্যে অন্য কোনও সরকারি প্রকল্পের আর্থিক সুবিধা যেমন, যুবশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু ইত্যাদির টাকা পেয়েছেন, তারা এই প্রকল্পের টাকা পাবেন না।

যুব সাথী প্রকল্পে আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগবে?

যুব-সাথী প্রকল্পে আবেদনের নোটিশ এখনও জারি হয়ে নি। তবে অন্যান্য প্রকল্পের মতো এই প্রকল্পেও আবেদন করতে এই ডকুমেন্ট গুলোই প্রয়োজন হবে।

  •  মাধ্যমিক পাসের সার্টিফিকেট।
  • বয়সের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড
  • বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
  • ভোটার আইডি কার্ড কিংবা রেশন কার্ড
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি।
  • মোবাইল নম্বর এবং ইমেল আইডি।

যুব সাথী প্রকল্পে আবেদন করতে কোথায় ফর্ম জমা দেবেন?

গত ৫ই ফেব্রুয়ারি বাজেট পেশের সময়, সবেমাত্র এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে আবেদন সরকারি ভাবে এখনও শুরু হয়নি। সংবাদ সুত্রে জানা যাচ্ছে, দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই প্রকল্পের আবেদন পত্র জমা নেওয়া হবে। এবং যুব সাথী প্রকল্পের জন্য অনলাইন পোর্টাল ও খোলা হবে। আরও বিস্তারিত জানতে হলে, এই লিংক থেকে দেখে নিন। আবেদন শুরু হলেও এখানেই আবেদন করার লিংক পেয়ে যাবেন। এছাড়া অন্যান্য সরকারি প্রকল্পের তথ্য জানতে এখানে ক্লিক করুন।

শেয়ার করুন: Sharing is Caring!