১২ পাতার অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিলাপ কিভাবে করবেন? | Annapurna Yojana form fill up

অবশেষে প্রকাশিত হলো অন্নপূর্ণা যোজনার ফর্ম। নতুন পুরাতন সকলকেই  ১২ পাতার অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিলাপ (Annapurna Yojana form fill up) করতে হবে। যারা এই ১২ পাতার ফর্ম দেখে ভয় পাচ্ছেন, তাদের জন্য খুব সহজে ফর্ম ফিলাপ করে দেখানো হয়েছে। এবং কি কি ডকুমেন্টস লাগবে, চাকরি করলে পাবেন কিনা, পরিবারের কেউ চাকরি করলে পাবেন কিনা, এই রকম অনেক প্রশ্নের উত্তর ও দেওয়া হয়েছে। পুরো প্রতিবেদনটি পড়লেই বিষয়টি সকলের কাছে পরিষ্কার হয়ে যাবে।

Annapurna Yojana form fill up – অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিলাপ

লক্ষ্মীর ভান্ডার যাদের আছে তাদের যে ভেরিফিকেশনের কথা বলা হয়েছিলো, তাদের আর কোনো ভেরিফিকেশনেরও দরকার নেই। নতুন পুরাতন সকলকেই নতুন করে ফর্ম ফিলাপ করতে হবে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়ার জন্য। গতকাল অর্থাৎ বুধবার নবান্ন থেকে সেই ফর্ম প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১২ পাতার সেই ফর্মে আবেদনকারী এবং তাঁর পরিবারের সকল সদস্যের খুঁটিনাটি চাওয়া হয়েছে। কিভাবে সেই ফর্ম পূরণ করবেন, তার স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেখে নিন।

বাড়ির প্রধানের বিবরণ

অন্নপূর্ণা যোজনার ফর্মটি অনলাইন এবং অফলাইন, বাংলা এবং ইংলিশ ও হিন্দিতে ফিলাপ (Annapurna Yojana form fill up) করতে পারবেন। ফর্মের প্রথমেই পাবেন পারিবারিক পরিচয়। আপনার পরিবারের প্রধান যিনি আছেন, তার সমস্ত তথ্য দিতে হবে ফর্মের ‘ক’ বিভাগের। আধার অনুযায়ী, বাড়ির প্রধানের পুরো নাম, জন্মতারিখ, ঠিকানা ডিজিটাল রেশন কার্ড যদি থেকে থাকে ইত্যাদি পূরণ করুন। এরপর বাড়ির প্রত্যেক সদস্যের তথ্য একে একে পূরণ করুন। তবে পাঁচ বছরের নিচে কোনো সদস্যের জন্য আধার নম্বর বাধ্যতামূলক নয়।

আবেদনকারীর বিবরণ

এবার যেই সদস্যের জন্য অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে চান, তার নামের পাশে নির্দিষ্ট বক্সে টিক করুন। এরপর পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ডিবিটি যুক্ত ব্যাঙ্ক একাউন্টের ডিটেলস পরপর দিন। এরপর ভোটার সংক্রান্ত তথ্য পূরণ করুন। এরপর জাতি চিহ্নিত করুন। ফর্মের দ্বিতীয় ভাগ অর্থাৎ ‘খ’ বিভাগে রয়েছে রেশন সংক্রান্ত তথ্য। আপনার রেশন কার্ডের ধরণ, প্রতি মাসে রেশন তুলছেন কিনা – ইত্যাদি চিহ্নিত করুন। এবার চলে আসুন ফর্মের তৃতীয় পার্ট অর্থাৎ ‘গ’ বিভাগে। সেখানে আপনার সম্পত্তির বিবরণ চাওয়া হয়েছে। আপনার নিজস্ব বাড়ি, গাড়ি, জমি, স্বাস্থ্যবীমা আছে কিনা টিক করুন। থাকলে তার যথাযথ প্রমাণ অর্থাৎ বাড়ির মিউটেশন, রেজিস্ট্রেশন ইত্যাদি দিন।

সকল সদস্যের বিবরণ

এরপর আসুন অন্নপূর্ণা ভান্ডার ফর্মের পরবর্তী বিভাগ ‘ঘ’তে। সেখানে পরিবারের সকল সদস্যের আয়, শিক্ষাগত যোগ্যতা, সরকারি পেনশনভোগী কেউ আছেন কিনা সেগুলি চিহ্নিত করুন। জিএসটি সার্টিফিকেট থাকলে তার নম্বরটা দিন। পরিবারের বার্ষিক আয় উল্লেখ করুন। পরবর্তী বিভাগ ‘ঙ’। আপনার পরিবারের কোনো সদস্য সিএএ, কিষান ক্রেডিট কার্ডের জন্য এবং এসআইআর পরবর্তী ট্রাইবুনালে আবেদন করেছেন কিনা, সেসব চিহ্নিত করুন। সেই আবেদনের বর্তমান স্ট্যাটাস পাশের ফাঁকা বক্সে লিখুন। ফর্মের পরবর্তী বিভাগ হল ‘চ’।

শিশু ও সরকারি প্রকল্পের তথ্য

আপনার পরিবারের শিশুরা কোন ধরণের বিদ্যালয়ে পড়ছে, তাদের টিকাকরণ হয়েছে কিনা ইত্যাদি উল্লেখ করুন। সঙ্গে টিকাকরণের নম্বর বা তারিখ পাশের বক্সে লিখুন। এরপর ফর্মের বিভাগ ‘ছ’। আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য ডিবিটির মাধ্যমে সরকারি কোনো সুযোগ-সুবিধা পাচ্ছেন কিনা সেসব চিহ্নিত করুন। কোন কোন সুবিধা পেয়েছেন বা পাচ্ছেন তার নামও উল্লেখ করুন।

স্বাক্ষর ও ঘোষণা

অন্নপূর্ণা ভান্ডার ফর্মের সর্বশেষ বিভাগ ‘জ’। সেখানে কেবল আপনাকে স্বাক্ষর করতে হবে, এই মর্মে যে আপনি যা তথ্য এবং নথি ফর্মে দিচ্ছেন সেসবই সঠিক। এরপর ফর্মের নিচের দিকে একটি অংশ রয়েছে যার উপরে লেখা রয়েছে ‘শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য’। এই অংশটি আপনার পূরণের কোনো দরকার নেই। সংশ্লিষ্ট সরকারি অফিস এটি পূরণ করে আপনাকে রিসিভ কপি দিয়ে দেবে। আর গোটা ফর্মের যা যা তথ্য দিচ্ছেন তার সপক্ষে আপনাকে প্রত্যেক নথিই জমা করতে হবে।

ফর্ম এর কিছু বুঝতে না পারলে এখানে ক্লিক করুন।

FAQs

এই ১২ পাতার অন্নপূর্ণা যোজনা ফর্ম দেখে বহু মানুষ বিভিন্ন দ্বিধায় রয়েছেন। তবে যাদের বড় জমি-বাড়ি, গাড়ি অথবা পেনশনভোগীরা রয়েছেন, তাদের পরিবারের সদস্যরা আদেও এই সুবিধা পাবেন কিনা – তা নিয়ে সন্দেহ থাকছেই। তবে জতটুকু জানা যাচ্ছে কোনও পরিবারের সদস্য সরকারি চাকরিজীবী থাকলে এবং চারচাকা গাড়ি থাকলে এবং অনেক সম্পত্তি থাকলে অর্থাৎ স্বচ্ছল পরিবারের মহিলারা এই টাকা না ও পেতে পারেন। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কোনও ঘোষণা হয়নি। এবং এই ফর্ম ভবিষ্যতে পরিবর্তন ও হতে পারে। তাই পরবর্তী আপডেট পেতে EK24 News ফলো করুন।

শেয়ার করুন: Sharing is Caring!