পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য বহুপ্রতীক্ষিত স্যালারি অ্যাডভান্সড স্কিম (West Bengal Salary Advance Scheme) চালু করলো পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই নবান্নের অর্থদপ্তর (Finance Department) থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে, কর্মীরা তাদের প্রয়োজন মতো অগ্রিম বেতন নিতে পারবেন। কাদের জন্য এই অর্ডার, কত টাকা পর্যন্ত তুলতে পারবেন, কি নিয়ম রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত জেনে নিন।
West Bengal Salary Advance Scheme: সরকারি কর্মীদের জন্য অগ্রিম বেতন
অনেক সময় নিজস্ব প্রয়োজন যেমন সন্তানের পড়ালেখা, সন্তানের বিয়ে, মেডিকেল ইমার্জেন্সি বা অন্য কোনও কারনে হটাত টাকার প্রয়োজন হয়। সেখানে অপশন বলতে আত্মীয় স্বজনের কাছে চাওয়া কিম্বা ব্যাংকে লোন নেওয়া। তবে প্রথম অপশনটি টাকার অঙ্ক বেশি হলে বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগে না, আর দ্বিতীয় অপশনটি ব্যাংকিং ঝামেলা ও উচ্চ সুদের কারণে অনেকেই লোনের ঝামেলায় জড়াতে চান না। সেই সমস্যার সমাধানে এবার রাজ্য সরকার বিনা সুদে, বিনা লাইবেলিটি তে (Zero Cost, Zero Liability Model) সর্বোচ্চ ৫ বছরের বেতন অগ্রিম দিচ্ছে। যে অঙ্কটা নেহাত কম নয়।
নবান্নের বিজ্ঞপ্তি
গত ৩ নভেম্বর পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর থেকে ৩৮ পাতার একটি পুর্নাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। যেখানে এই স্যালারি অ্যাডভান্সড স্কিম এর নাম দেওয়া হয়েছে, West Bengal Salary Advance Scheme. এখানে এই অগ্রীম বেতন নেওয়ার সমস্ত নিয়ম বলা আছে। সংক্ষেপে এবং সহজ ভাষায় সেগুলো আলোচনা করা হলো। বিজ্ঞপ্তিটি আপনারা নিচের লিংক থেকে দেখতে ও ডাউনলোড করতে পারবেন।
অগ্রিম বেতন নেওয়ার নিয়ম
এই স্কিমটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের অনুমোদিত (RBI) সিডিউল কমার্শিয়াল ব্যাংক এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানির (NBFC) যৌথ অংশীদারিত্বে দেওয়া হচ্ছে। যেখানে জিরো কস্ট অ্যান্ড জিরো লয়াবিলিটি (Zero Cost, Zero Liability Model) মডেলে এই অগ্রীম বেতন প্রদান করা হচ্ছে। অর্থাৎ কোনও সুদ ও গ্যারান্টারের প্রয়োজন নেই। এই অগ্রিম বেতন ২ ভাবে নেওয়া যাবে, প্রথমত Short-Term Advance, বা হটাত প্রয়োজন হলে নেওয়া যাবে, দ্বিতীয়ত দীর্ঘ-মেয়াদী (Multi-Month Advance) ভিত্তিতে নেওয়া যাবে।
Short-Term Advance
মূল বেতনের সর্বোচ্চ ৫০% বা অর্ধেক পর্যন্ত অগ্রিম তোলা যাবে। যেটিতে কোনও সুদ দিতে হবে না। তবে একটা Transaction Fees দিতে হতে পারে, যদিও সেটি খুবই কম অর্থাৎ সর্বোচ্চ ১% চার্জ লাগতে পারে। এবং এটি আগামী ৬০ দিনের মধ্যে এককালীন ফেরত দিতে হবে।
যেমন, কোনও কর্মীর ৪০০০০ টাকা বেসিক হলে, তিনি সর্বোচ্চ ২০০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন। তাতে সর্বোচ্চ ২০০ টাকা চার্জ লাগতে পারে। এবং সেই ২০০০০ টাকা ৬০ দিনের মধ্যে শেষবার যে বেতন দেওয়া হবে, সেই বেতন থেকে কেটে নেওয়া হবে। অর্থাৎ কেউ অক্টোবর মাসের প্রথমে টাকা নিলে, ডিসেম্বর মাসের ১ তারিখে টাকা কাটবে। আবার কেউ অক্টোবর মাসের ২০ তারিখেও টাকা নিলে, তারও ডিসেম্বর মাসের ১ তারিখেই অর্থাৎ নভেম্বর মাসের মাইনে দেওয়ার সময়ে টাকা কেটে নেবে।
আরও পড়ুন, সমস্ত পেনশনভোগীদের জরুরী নির্দেশ। সবার জন্য বাধ্যতামূলক
Multi-Month Advance
এই স্কিমে ২ মাসের অগ্রিম বেতন থেকে সর্বোচ্চ ৫ বছর অর্থাৎ ৬০ মাসের অগ্রীম বেতন তোলা যায়। অর্থাৎ ৬০ মাসের ৫০% অর্থাৎ বেসিকের সর্বোচ্চ ৩০ মাসের টাকা এককালীন নেওয়া যাবে। অর্থাৎ কারো বেসিক ৪০০০০ টাকা হলে ১২০০০০০ টাকা পর্যন্ত অগ্রীম পেতে পারেন। এবং এই টাকা চাকরি শেষের আগে মেটাতে হবে। এই স্কিমে টাকা তোলার আগে নির্দিষ্ট কারণ দেখাতে হবে। এই স্কিমে Interest/Annual Percentange Rate (APR) দিতে হতে পারে। তবে অগ্রিম পরিশোধ বা আগাম এককালীন পেমেন্ট এর ক্ষেত্রে আলাদা কোনও চার্জ লাগবে না। একবার এই সুবিধা নিলে ৩ বছরের মধ্যে আর নেওয়া যাবে না।
কারা আবেদন করতে পারবেন?
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গ্রুপ এ, বি, সি এবং ডি—সব বিভাগের কর্মীদের জন্যই এই ব্যবস্থা চালু করা হচ্ছে। এবং যারা ট্রেজারি কিংবা পে অ্যান্ড অ্যাকাউন্টের মাধ্যমে বেতন পান (WBIFMS এবং HRMS) শুধুমাত্র তারাই West Bengal Salary Advance Scheme এর জন্যাবেদন করতে পারবেন। এবার Grant in Aid ও স্বশাসিত সরকার পোষিত সংস্থার কর্মীরা পাবেন কিনা, সেই বিষয়ে আপাতত স্পষ্ট নয়।
আবেদন করতে কি কি লাগবে?
- চাকরির প্রমানপত্র
- শেষ ৩ মাসের স্যালারি স্লিপ
- ১০০ টাকার স্ট্যাম্প পেপার
- সাম্প্রতিক CIBIL Score Report
- নিজের দপ্তরের অনুমতিপত্র
রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ এবং আরও তথ্য পেতে এখানে দেখুন
উপসংহার
রাজ্য সরকারি কর্মীদের জন্য West Bengal Salary Advance Scheme খুবই প্রয়োজনীয় একটি স্কিম। এই স্কিমের ফলে বিনা সুদে অগ্রিম বেতন (West Bengal Salary Advance Scheme Loan without interest) পাওয়া যাবে, যেটি অনেকেরই আকস্মিক প্রতিকুল পরিস্থিতিতে সাপোর্ট করবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিজের দপ্তরে যোগাযোগ করুন। এবং সকলকে শেয়ার করার অনুরোধ রইলো।