Dearness Allowance: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই আরও ৮ শতাংশ ডিএ বাড়লো। সরকারি কর্মীদের বিরাট সুখবর

উৎসবের মরসুমের আগেই রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য মহার্ঘ ভাতা তথা Dearness Allowance নিয়ে বড় স্বস্তির খবর এসেছে। দীর্ঘ আন্দোলন ও মিটিং এর পর মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি নিয়ে দীর্ঘদিনের ক্ষোভের অবসান ঘটিয়েছে সরকার। মুখ্যমন্ত্রীর সঙ্গে কর্মচারী সংগঠনের ফলপ্রসূ বৈঠকের পরই এক ধাক্কায় ৮% ডিএ বৃদ্ধির ঘোষণা হয়। কাদের জন্য এই ঘোষণা, কবে থেকে চালু, কারা এই সুবিধা পাবেন বিস্তারিত জেনে নিন।

Dearness Allowance – রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি

প্রথমেই বলে নেওয়া ভালো, এই ঘোষণা শুধুমাত্র পাঞ্জাবের রাজ্য সরকারি কর্মীদের জন্য। পাঞ্জাব সরকার তাদের কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) একধাক্কায় ৮ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বর্ধিত ভাতা (DA Hike) দুটি আলাদা কিস্তিতে ৪ শতাংশ করে প্রদান করা হবে। নতুন এই বৃদ্ধির পর সে রাজ্যে মোট DA এর পরিমাণ পৌঁছে গেল ৫০ শতাংশে। বর্ধিত এই ভাতার পরিমাণ সরাসরি চলতি মাসের বেতনের সঙ্গে যুক্ত হতে চলেছে। এর ফলে পাঞ্জাব সরকারের কোষাগারের ওপর অতিরিক্ত প্রায় ২৪৮ কোটি টাকার আর্থিক চাপ পড়বে।

কাদের জন্য এই ঘোষণা?

পাঞ্জাব প্রশাসনের নেওয়া এই সিদ্ধান্তের সুফল পাবেন প্রায় আট লক্ষ কর্মচারী ও পেনশনভোগী। বিভিন্ন সরকারি দপ্তরের সক্রিয় কর্মী ও অবসরপ্রাপ্ত ব্যক্তিরা এই ঘোষণার আওতাভুক্ত হচ্ছেন। দীর্ঘদিনের দাবি মেনে উৎসবের আগেই এই আর্থিক সুবিধা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানান, উৎসবের সময় এই পদক্ষেপ কর্মীদের পরিবারকে বাড়তি নিরাপত্তা দেবে। ফলে রাজ্যের লক্ষাধিক কর্মচারীর পরিবারে এখন উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।

দাবি ও বাস্তবতা

বকেয়া ডিএ আদায়ের লক্ষ্যে সেখানকার কর্মীরা দীর্ঘদিন ধরে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। আন্দোলনের চাপ বাড়তে থাকায় বিষয়টি শেষ পর্যন্ত আদালতের দরজা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কর্মীদের মূল দাবি ছিল মুদ্রাস্ফীতির সাথে তাল মিলিয়ে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া। অবশেষে ৮ শতাংশ বৃদ্ধির এই সিদ্ধান্তে আন্দোলনের উত্তাপ অনেকটাই প্রশমিত করা সম্ভব হয়েছে। আগামী দিনে বাকি দাবিগুলি নিয়েও সরকার আলোচনার মাধ্যমে সমাধান করবে বলে আশ্বাস দিয়েছে।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের স্থায়ী ও চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের ফের বেতনবৃদ্ধির ঘোষণা। কাদের কত টাকা বেতন বাড়লো?

১ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গেও ২০% ডিএ

পাঞ্জাবে ৮% মহার্ঘ ভাতা বৃদ্ধির পর পশ্চিমবঙ্গেও সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে চর্চা শুরু হয়েছে। রাজ্যের কর্মীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে বকেয়া ডিএ প্রদানের দাবি জানাচ্ছেন। নতুন সরকার আসার পরই এক ধাক্কায় ২০% ডিএ ঘোষণা করেছে। যদিও সরকারি কর্মীদের আক্ষেপ, মমতা ব্যানার্জি ভোটের আগে ৪% ডিএ ঘোষণা করেছিলো, কিন্তু বিজ্ঞপ্তির অভাবে সেটা চালু হলো না। তবে নতুন সরকার এপ্রিল থেকে সেটা চালু করতে পারতো। তবে ৪% এর বদলে ২০% কে ‘সবুরে মেওয়া ফলে’ হিসাবে ও দেখছেন কর্মীদের একাংশ। এবার ৭ম বেতন কমিশন চালু হলেও বেতনের পার্থক্য আরও কিছুটা কমবে। তবে দাবি আর ঘোষণার মধ্যে বিস্তার ফারাক এখনও রয়েছে। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ধীরে ধীরে সব মিটিয়ে দেওয়া হবে।

উপসংহার

উৎসবের মুখে ৮% মহার্ঘ ভাতা বৃদ্ধি (DA Hike) পাঞ্জাব রাজ্য সরকারি কর্মীদের কর্মক্ষমতা ও কাজের উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের ২০% ডিএ চালু হওয়ার অপেক্ষায় পশ্চিমবঙ্গের কর্মীরা। ৪৫দিনের মধ্যে ৭ম বেতন কমিশন ও কেন্দ্রীয় হারে ডিএ এর প্রতিশ্রুতি নাম মিললেও এই ২০% ডিএ চালু হলে কিছুটাও হলেও কেন্দ্রের সাথে ফারাক কমবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধির মোকাবিলায় নিয়মিত মহার্ঘ ভাতা পাওয়া কর্মীদের মৌলিক অধিকার। সঠিক আর্থিক সহায়তা পেলে কর্মীদের জীবনযাত্রার মান যেমন উন্নত হয়, তেমনই প্রশাসনের প্রতি আস্থাও বাড়ে। তাই সব রাজ্যের কর্মচারীদের এই যৌক্তিক দাবি যথাযথভাবে পূরণ করাই কাম্য।

শেয়ার করুন: Sharing is Caring!