Skip to content
EK24 News
  • খবর
  • শিক্ষা
  • অর্থনীতি
  • প্রকল্প
  • টেক
  • ব্যবসা
EK24 News
  • খবর
  • শিক্ষা
  • অর্থনীতি
  • প্রকল্প
  • টেক
  • ব্যবসা
       
Bank Account DBT link (ডিবিটি লিংক)

Bank Account DBT Link Account Check – ডিবিটি লিংক কিভাবে করবেন | NPCI DBT Link Kivabe Korbo

May 22, 2026 by EK24 News Desk
follow icon গুগল নিউজে আমাদের পড়ুন

অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে হলে Bank Account DBT link (ডিবিটি লিংক) করতে হবে। এতক্ষণে এই শব্দ দুটি অনেকবার শুনে নিয়েছেন। কিন্তু এটা কি জিনিস? ডিবিটি লিংক কিভাবে করবেন? DBT লিংক কেনই বা করতে হবে? এই নিয়ে বিস্তর প্রশ্ন ঘোরাফেরা করছে। সমস্ত কিছু জেনে নিন এই পp্রতিবেদনে।

Bank Account DBT Link Account Check

অন্নপূর্ণা ভান্ডার (Annapurna Yojana) থেকে প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি (PM Kisan) – প্রত্যেক কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য এই ডিবিটি লিংক থাকা কিন্তু বাধ্যতামূলক। তাই শুরুতেই বলি, ডিবিটি আসলে কি? ডিবিট হল ডিরেক্ট বেনেফিট ট্রান্সফার। যে কোনও সরকারি প্রকল্প যাতে সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই জমা পড়ে, তার জন্যই এই ব্যবস্থা। আগে সরাসরি ব্যাঙ্কে ডিপোজিট না করলে, অনেক সময়ই যোগ্য, বৈধ গ্রাহকদের প্রাপ্য টাকা চুরি হয়ে যেত। তাই এই উদ্যোগ।

এক ঝলকে ~
Toggle
  • Bank Account DBT Link Account Check
    • ডিবিটি লিংক কিভাবে করবেন?
    • ডিবিটি লিংক করার সময় মনে রাখবেন

রাজ্যে নতুন বিজেপি সরকারের আর্থিক প্রকল্পগুলি শুরু করার ঘোষণার পরই ব্যাঙ্কগুলিতে উপচে পড়ছে ভিড়। সবাই ডিবিটি লিঙ্ক করাতে চাইছেন। তবে অনেকেই জানেন না, অনলাইনেও কিন্তু সহজেই ডিবিটি লিংক করা যায়। এর জন্য ব্যাঙ্কে যাওয়ার দরকার নেই। NPCI অথবা উমঙ্গ অ্যাপ থেকে ডিবিটি লিঙ্ক করা যায়। কীভাবে করবেন?

ডিবিটি লিংক কিভাবে করবেন?

প্রথমেই NPCI-র অফিসিয়াল ওয়েবসাইট এ ভিজিট করতে হবে। তারপর হোমপেজে কাস্টমার অপশনটিতে ক্লিক করতে হবে। সেখানে ভারত আধার সিডিং এনরোলমেন্ট বলে একটি অপশন পাবেন। সেই অপশনে ক্লিক করুন। এবার আধার সিডিং- ডি-সিডিং অপশন আসবে। সেখান থেকে সিডিং অপশনে ক্লিক করুন। এবার নিজের আধার নম্বর দিন। এরপর রিকোয়েস্ট ফর আধার সিডিং অপশনে ক্লিক করুন। যদি প্রথমবার সিডিং হয় অর্থাৎ আগে অন্য কোনও অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি না থাকে, তাহলে ফ্রেশ সিডিং অপশনে ক্লিক করুন। যদি একই ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকে, তাহলে Movement Same Bank With Another Account অপশনে ক্লিক করুন।

অথবা, অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অপর একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে ডিবিটি করতে হয় তাহলে, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন। এবার Request for Aadhaar অপশনে সিডিং-এ ক্লিক করুন। যে ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক করাতে চান, সেই ব্যাঙ্কের নাম লিস্ট থেকে বেছে নিন। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লিখে নিচের টিকবক্সে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করুন। এরপর আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটি বসিয়ে কনফার্ম অপশনটিতে ক্লিক করলেই, ব্যাস আপনার ডিবিটি লিংক হয়ে যাবে।

ডিবিটি লিংক করার সময় মনে রাখবেন

তবে পোর্টালটির সার্ভার যদি ডাউন থাকে, তাহলে কি করবেন? না না, ব্যাঙ্কে ছুটতে হবে না এই গরমের মধ্যে। অপশন আপনার কাছে আরও আছে। নিজের ফোনে ইনস্টল করে নিন উমঙ্গ অ্যাপ। তারপর লগইন করুন নিজের মোবাইল নম্বর দিয়ে। এবার সার্চ বক্সে আধার সিডিং অপশনে ক্লিক করুন। নিজের আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাঙ্কের নাম সঠিকভাবে লিখুন। এরপর ওটিপি ভেরিফিকেশন করে সাবমিট করুন। ব্যাস, হয়ে যাবে আপনার ডিবিটি লিংক। আর এইসব কিছুর পরেও যদি আপনার ডিবিটি লিংক না হয়, তাহলে লাস্ট অপশন।

অন্নপূর্ণা ভান্ডার ভেরিফিকেশন করুন

নিজের ব্যাঙ্কে অবশ্যই ভিজিট করুন। এবার অনেকেরই প্রশ্ন, যেই ব্যাঙ্কে এতদিন লক্ষীর ভান্ডারের টাকা ঢুকতো সেই একাউন্টের সঙ্গে ডিবিটি লিংক নেই। বরং অন্য একটি একাউন্টে ডিবিটি লিংক রয়েছে। তাহলে কি হবে? চিন্তার কোনো কারণ নেই। আপনার যেই একাউন্টের সঙ্গে ডিবিটি লিংক রয়েছে, সেই একাউন্টেই কিন্তু আপনার অন্নপূর্ণা ভান্ডার-সহ অন্যান্য প্রকল্পের টাকা ঢুকবে। তবে আপনি চাইলে আপনার অন্য যেকোনো ব্যাঙ্ক একাউন্টের সঙ্গে ডিবিটি লিংক করিয়ে নিতেই পারেন। তবে মনে রাখবেন, যেকোনো একটি ব্যাঙ্ক একাউন্টের সঙ্গেই কিন্তু আপনার আধার লিংক করা সম্ভব।

Categories Important News
PM Matru Vandana Yojana: গর্ভবতী মহিলাদের ১১০০০ টাকা দিচ্ছে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায়। কিভাবে আবেদন করবেন?
শেয়ার করুন: Sharing is Caring!
Google News

সাম্প্রতিক পোস্ট

  • Bank Account DBT link (ডিবিটি লিংক)
    Bank Account DBT Link Account Check – ডিবিটি লিংক কিভাবে করবেন | NPCI DBT Link Kivabe Korbo
  • PMMVY Yojana বা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা (PM Matru Vandana Yojana) প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা
    PM Matru Vandana Yojana: গর্ভবতী মহিলাদের ১১০০০ টাকা দিচ্ছে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায়। কিভাবে আবেদন করবেন?
  • জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট যাচাই (SC ST OBC Caste Certificate)
    পশ্চিমবঙ্গের SC ST OBC সমস্ত Caste Certificate এ পুনরায় যাচাইয়ের নির্দেশ
  • যুব শক্তি প্রকল্প (Yuva Shakti Scheme)
    পশ্চিমবঙ্গ যুব শক্তি প্রকল্প। প্রতিমাসে ৩০০০ পেতে যুব শক্তি ভরসা কার্ড কিভাবে করবেন?
  • WBCHSE HS Result 2026: উচ্চমাধ্যমিক রেজাল্ট চেক
    WBCHSE HS Result 2026: উচ্চমাধ্যমিক রেজাল্ট চেক। উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইট

EK24 News is MSME registered popular Bengali News Portal in Bengal Industry with approximately 6M monthly readers. Providing career and finance related authentic information for the people by the people.

Company

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertisement

Follow us

  • WhatsApp
  • Facebook
© Copyright 2023, All Rights Reserved | EK24 News
  • খবর
  • শিক্ষা
  • অর্থনীতি
  • প্রকল্প
  • টেক
  • ব্যবসা
Join