স্কুল-কলেজে ভর্তি, হোটেল বুকিং কিংবা যেকোনো সরকারি পরিষেবায় আধার কার্ড (Aadhaar Card) পরিচয়পত্র হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। যার কারণে ডকুমেন্টস হিসাবে এর জেরক্স জমা দিতে হয়। কিন্তু এই আধারের সাথে যেহেতু ব্যাংক একাউন্ট, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, মোবাইল নম্বর সবকিছু লিংক করা থাকে। তাই ব্যক্তিগত গোপনীয়তা ও আর্থিক নিরাপত্তাও মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। প্রতিনিয়ত বাড়ছে তথ্য চুরি এবং নানা ধরনের আর্থিক জালিয়াতির ঘটনা। এই গুরুতর সমস্যা সমাধানে এবার ঐতিহাসিক পদক্ষেপ নিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI। দেশজুড়ে কাগজের ফটোকপি জমা নেওয়ার পরিবর্তে বিকল্প পদ্ধতি আসতে চলেছে।
Aadhaar Card: আধার কার্ডের নয়া নির্দেশ
UIDAI আধার কর্তৃপক্ষের নতুন নির্দেশিকা অনুযায়ী, পরিষেবা পেতে নাগরিকদের আর কোথাও কাগজের জেরক্স জমা করতে হবে না। তার বদলে সরাসরি চালু হচ্ছে সম্পূর্ণ অ্যাপ-ভিত্তিক ও ডিজিটাল পরিচয় যাচাইকরণ ব্যবস্থা। ইতিমধ্যে দেশজুড়ে প্রায় তিন শতাধিক সরকারি ও বেসরকারি সংস্থাকে এই কাঠামোর আওতায় আনা হয়েছে। এই তালিকায় বিভিন্ন নামী শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, হোটেল এবং অনলাইন ডেলিভারি সংস্থাও রয়েছে।
নিরাপত্তায় জোরদার
কাগজের ফটোকপিতে (XEROX) থাকা আধার নম্বর, ঠিকানা প্রভৃতি অসাধু ব্যক্তিদের থেকে এড়াতে এবার থেকে অ্যাপ ভিত্তিক আইডি ভেরিফিকেশন শুরু হচ্ছে। যার মাধ্যমে অনলাইনেই আপনার আইডি ভেরিফিকেশন হয়ে যাবে। নতুন এই ডিজিটাল প্রযুক্তিতে যাচাইকারী সংস্থা আপনার মূল আধার তথ্যের পূর্ণ বিবরণ নিজের কাছে সংরক্ষণ করতে পারবে না। যার ফলে আপনার ব্যক্তিগত তথ্যের অপব্যবহার বা পরিচয় চুরির সম্ভবনা কমে যাবে।
আরও পড়ুন, সন্তানের জন্য LIC এর দুর্দান্ত পলিসি বাজারে এলো। প্রায় ৩০ লাখ টাকা পাবেন
UIDAI এর নির্দেশ
নতুন নিয়মে পরিচয় যাচাইয়ের সময় গ্রাহকের সম্মতি বা পারমিশন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। কোনো সংস্থায় গেলে গ্রাহকের মোবাইল অ্যাপে একটি তাৎক্ষণিক ডিজিটাল নোটিফিকেশন পৌঁছে যাবে। ব্যবহারকারী সেখানে সম্মতি দিলে তবেই নির্দিষ্ট প্রতিষ্ঠানটি কেবল প্রয়োজনীয় তথ্যটুকু ডিজিটাল মাধ্যমে দেখে নিতে পারবে। আগামী ২০২৭ সালের শুরু থেকেই এই পেপারলেস ভেরিফিকেশন ব্যবস্থা দেশজুড়ে পুরোদমে কার্যকর হতে চলেছে।
আরও পড়ুন, এই ৩ শ্রেণীর যুবক যুবতী যুবশক্তি ভরসা স্কীমের টাকা পাবেন না। টাকা পেতে কি করবেন?
জনগণের কি করণীয়
- ফোনে অফিসিয়াল আধার অ্যাপটি ডাউনলোড করে আপডেট রাখুন।
- আধার কার্ডের সঙ্গে নিজের মোবাইল নম্বর যুক্ত রাখুন।
- যাচাইয়ের আগে মোবাইল স্ক্রিনে আসা ভেরিফিকেশন মেসেজ মন দিয়ে পড়ুন।
- প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কোনো বাড়তি তথ্য শেয়ার করবেন না।
- অপরিচিত জায়গায় নিজের আধার কার্ডের কাগজের জেরক্স দেওয়া বন্ধ করুন।
উপসংহার
আধুনিক প্রযুক্তির যুগে আধার কার্ডের এই নয়া উদ্যোগ নিঃসন্দেহে কোটি কোটি দেশবাসীর জন্য এক বিশাল স্বস্তি নিয়ে আসছে। কারণ আধার নম্বর দিয়ে ব্যাঙ্কতিং ফ্রড থেকে শুরু করে ব্যাক্তিগত তথ্য চুরির প্রচুর অভিযোগ রয়েছে। এই ব্যবস্থায় তার সুরাহা হবে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে আরও তথ্যের জন্য অফিসিয়াল সাইট ভিজিট করুন।