তীব্র গরমে পশ্চিমবঙ্গে ফের গরমের ছুটি! পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের নোটিশ ও নয়া সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গের তাপমাত্রা ক্রমশ যেন অসহনীয় হয়ে উঠছে। রাজ্যের স্কুলে স্কুলে গরমের ছুটি (Summer Vacation) শেষ হয়ে সদ্য স্কুল খুলেছিল বঙ্গে। এরই মধ্যে যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে আবার ছুটি পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিজ্ঞানীরা বলছেন গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্ট। বৃষ্টির দেখা নেই, গরম যেন আর কমছেই না। স্কুলে যাওয়া‌ এড়িয়ে চলছেন অনেক ছাত্র-ছাত্রী। ছুটির পর প্রথম সপ্তাহে সরকারি স্কুলে উপস্থিতির হার অপেক্ষাকৃত কম, জানাচ্ছে সংবাদমাধ্যমের রিপোর্ট! এমতবস্তায় গরমের ছুটির দাবি তুলছেন অনেক অভিভাবকরাও।‌

পশ্চিমবঙ্গে ফের গরমের ছুটির উপক্রম?

বিগত কয়েক বছর ধরেই ক্রমাগত গমের লম্বা ইনিংসের চিত্র দেখেছেন বঙ্গবাসী। গরমের কারণে এগিয়ে এসেছে সামার ভ্যাকেশন। ‌কখনো প্রচন্ড গরমে বর্ধিত করা হয়েছে ছুটির দিন সংখ্যা। চলতি বছরেও এগিয়ে আনা হয়েছিল গরমের ছুটি। কিন্তু গত ২ তারিখ ছুটি শেষ হয়ে সরকারি স্কুল খুলেছে রাজ্যে। এরপর বিভিন্ন প্রাইভেট স্কুল ও খুলে গেছে। এরই মধ্যে যে হারে গরম বেড়েছে তাতে আবার ছুটি পড়তে পারে এই ধারণা বারবার সামনে উঠে আসছে।

রাজ্যে বাড়ছে গরম, ফের সামার ভ্যাকেশন?

পরিস্থিতি বলছে, কলকাতা সহ একাধিক জেলায় তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪০ ডিগ্রির কাছাকাছি।‌ আর সেই সঙ্গে রাজ্যে দমবন্ধ করা উষ্ণ বাতাস ও রোদ্র-দাহতে নাজেহাল দশা রাজ্যের আমজনতার। অনেক জায়গাতেই দেখা যাচ্ছে স্কুল খুললেও এই গরমে পড়ুয়াদের উপস্থিতি অর্ধেকেরও কম। আর গরম নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা, চিন্তিত শিক্ষকদের একাংশ ও। ছুটি আবার দেওয়া যায় নাকি তাই নিয়ে বিবেচনা করছে নবান্ন। এমনকি আগামী দিনে তাপমাত্রা ৪১ ডিগ্রী ছাড়িয়ে যেতে পারে বলে হাওয়া অফিসের ধারণা। ‌

রাজ্যের বিভিন্ন জায়গায় মর্নিং স্কুল!

গরম থেকে পড়ুয়াদের বাঁচানোর জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় মর্নিং সেশনে ক্লাস করিয়ে ছাত্র-ছাত্রীদের সিলেবাস কমপ্লিট করার চেষ্টা চলছে। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া বিজ্ঞপ্তিতে মর্নিং স্কুল করতে নিষেধ করা হয়েছে। ‌কিন্তু রাজ্যের তরফে বা নবান্নের তরফে নতুন করে কি সিদ্ধান্ত হচ্ছে? আবার কি তাহলে গরমের ছুটি পড়বে? প্রশ্ন উঠছে।‌

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া ডিএ এর প্রথম কিস্তির ২৫ শতাংশ মহার্ঘ ভাতা কবে পাবেন? নবান্নের পদক্ষেপ

গরমের ছুটি নিয়ে কি ভাবছে নবান্ন?

সূত্রের খবর, বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকার আরও একবার গরমের ছুটি বাড়ানো বা আংশিক ক্লাস চালু রাখার বিষয়ে ভাবনাচিন্তা করছে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে গরমের কারণে ‌দপ্তরের তরফে বিকল্প ব্যবস্থা হিসেবে রাজ্যের বেশ কয়েকটি জেলায় মর্নিং স্কুল চালু করার সিদ্ধান্ত হলেওতা ফের বাতিল করা হয়েছে। ‌

আপাতত আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখছে নবান্ন দপ্তর। পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা, আগামী কয়েক দিন তাপমাত্রার পারদ চড়তে পারে। ‌আর সেই অনুযায়ী শিক্ষামন্ত্রকের তরফে কলকাতা ও অন্যান্য জেলাগুলিতে যেকোনো সময়ে ছুটি ঘোষণার নির্দেশ আসতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ছুটি নিয়ে বড় আপডেট দিলো রাজ্য সরকার।

উপসংহার

ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে আগেও গরমের ছুটি নিয়ে সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। আবহাওয়ার পরিস্থিতির দিকে তাকিয়ে বাড়ানো হয়েছে গরমের ছুটি। এই বছরও তারই পুনরাবৃত্তি হবে নাকি সেই দিকে তাকিয়ে অভিভাবক এবং পড়ুয়ারা। দেখা যাক কি সিদ্ধান্ত হয় রাজ্য সরকারের তরফে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ছুটি নিয়ে সরকারি সিদ্ধান্ত এখনও আসেনি। তাই সরকারি ঘোষণার আগে বিভ্রান্ত না হয়ে, রুটিন মাফিক স্কুল চলার সিদ্ধান্তই বহাল থাকছে।

শেয়ার করুন: Sharing is Caring!