LIC Child Plan: সন্তানের জন্য LIC এর দুর্দান্ত পলিসি বাজারে এলো। প্রায় ৩০ লাখ টাকা পাবেন

সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আগে থেকেই সঞ্চয় করা দরকার। দিন দিন পড়াশোনা ও অন্যান্য খরচ যেভাবে বাড়ছে, তাতে আর্থিক পরিকল্পনা জরুরি। সঠিক সময়ে সঠিক বিমা বেছে নেওয়া প্রত্যেক সচেতন অভিভাবকের মূল দায়িত্ব। ভারতীয় জীবনবিমা নিগম বা LIC এই ক্ষেত্রে দারুণ কিছু বিকল্প এনেছে। এই পলিসিগুলির মাধ্যমে দীর্ঘমেয়াদি সঞ্চয় এবং জীবনের সুরক্ষা দুটোই নিশ্চিত হয়।

LIC Child Plan

সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এলআইসি বেশ কিছু জনপ্রিয় চাইল্ড প্ল্যান (LIC Jeevan Tarun) পরিচালনা করে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো নিউ চিলড্রেনস মানি ব্যাক প্ল্যান, জীবন তরুণ এবং অমৃতবাল। শূন্য থেকে বারো বছর বয়সী শিশুদের নামে এই পলিসিগুলি সহজে নেওয়া যায়।

উচ্চশিক্ষা ও পেশাগত প্রশিক্ষণের মূল সময়টিতে এই স্কিমগুলো থেকে ধাপে ধাপে টাকা মেলে। ফলে অভিভাবকদের উপর একবারে বড় আর্থিক খরচের চাপ তৈরি হয় না। যার ফলে সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হয়।

কি কি সুবিধা পাবেন?

  • মাসিক থেকে ৩ মাস, ৬ মাস, বছর অনুযায়ী কিস্তি দেওয়া জগ
  • এককালীন সুবিধা মেলে
  • আপদকালীন ভিত্তিতে তোলা যায়
  • লোন পাওয়া যায়
  • সন্তানের ভবিষ্যতে উপযোগী

কত টাকা প্রিমিয়াম

এলআইসি জীবন তরুণ প্রকল্পে (LIC Jeevan Tarun) বিনিয়োগ করলে একাধিক সুবিধার বিকল্প বেছে নেওয়া যায়। এই পলিসিতে সন্তানের কুড়ি থেকে চব্বিশ বছর বয়সে নির্দিষ্ট হারে অর্থ ফেরত মেলে। যদি সদ্যোজাত সন্তানের নামে মাসে প্রায় ৫০০০ টাকা করে প্রিমিয়াম জমা দেওয়া হয়, তবে আঠারো বছরে মোট জমা হবে ১০ লক্ষ ৮০ হাজার টাকা।

এই ৩ শ্রেণীর যুবক যুবতী যুবশক্তি ভরসা স্কীমের টাকা পাবেন না। টাকা পেতে কি করবেন?

LIC Jeevan Tarun এর মেয়াদ শেষে সব মিলিয়ে সম্ভাব্য প্রায় ৩১ থেকে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যেতে পারে। অন্যদিকে অমৃতবাল পলিসিতে প্রতি বছর নির্দিষ্ট হারে গ্যারান্টিড অ্যাডিশন বোনাস যুক্ত হয়। এবং মেয়াদ শেষে সমস্ত সুবিধা পাওয়া যায়।

উপসংহার

সন্তানের উচ্চশিক্ষা কিংবা কর্মজীবনের শুরুতে একটি মোটা অঙ্কের তহবিল খুবই কাজে আসে। মুদ্রাস্ফীতির বাজারে সাধারণ সঞ্চয়ের চেয়ে লাইফ ইন্স্যুরেন্স প্ল্যানে বিনিয়োগ করা অনেক বেশি কার্যকর। এলআইসির এই পলিসি গুলো (LIC Child Plan) নিশ্চিত রিটার্নের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পরিবারকে আর্থিক নিরাপত্তা দেয়। তাই সন্তানের বয়স থাকতেই উপযুক্ত প্রিমিয়াম বেছে নিয়ে সঞ্চয় শুরু করা বুদ্ধিমানের কাজ।

শেয়ার করুন: Sharing is Caring!