চোখ ধাঁধানো ফিচার্স নিয়ে লঞ্চ হলো Realme 15 Pro 5G Smartphone. জলের দামে পাবেন Snapdragon 7 Gen 4 প্রসেসর, বড় ডিসপ্লে এবং 7000mAh ব্যাটারি! 

ভারতীয় বাজারে লঞ্চ হতেই সাড়া ফেলে দিয়েছে realme এর নতুন দুটি স্মার্টফোন Realme 15 এবং Realme 15 Pro 5G. এই স্মার্টফোন দুটি ভারতের বাজারে লঞ্চ হওয়ার অপেক্ষায় দিন গুণ ছিলেন বহু গ্রাহকেরা। আর লঞ্চ হতেই প্রথম লট প্রায় শেষের পথে। আর এবার স্বাধিনতা দিবস উপলক্ষে বিশাল ছাড় দেওয়া হচ্ছে। বর্তমানে বাজেট স্মার্টফোনের মধ্যে Realme যথেষ্ট পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছে। পাশাপাশি কোম্পানির Realme 14 Pro সিরিজের পরিবর্তে এই দুটি স্মার্ট ফোন লঞ্চ হতেই তীব্র জনপ্রিয়তা অর্জন করেছে দেশের মোবাইল মার্কেটে। দুর্দান্ত এই মডেলে থাকছে Qualcomm এর নতুন Snapdragon 7 Gen 4 চিপসেট এবং অন্যান্য আকর্ষণীয় আধুনিক ফিচার্স। নিচে সম্পূর্ণ ফোনের ফিচার্স ও বিস্তারিত জেনে নিন।

Realme 15 Pro 5G Features and price in India

গত ২৪ শে জুলাই realme এর 15 সিরিজের দুটি স্মার্ট ফোন একই সাথে লঞ্চ হয়েছে সারা ভারতে। বর্তমানে বিভিন্ন অনলাইন শপিং সাইট সহ রিটেল দোকানে কিনতে পারবেন এই স্মার্টফোন দুটি। এর পাশাপাশি জানা গিয়েছে Realme 15 এবং Realme 15 Pro এর আধুনিক স্পেসিফিকেশন এর সম্পর্কে। তাহলে চলুন, কেনার আগে, এই স্মার্টফোনের ফিচার্স, কাস্টোমার রিভিউ গুলো দেখে নিন।

Realme 15 Pro 5G এর ডিসপ্লে

Realme এর এই ব্র্যান্ড নিউ 15 সিরিজের pro ভার্সনে থাকছে 6500 নিট পিক ব্রাইটনেস, রিফ্রেশ রেট 144Hz সাপোর্টের 6.7-ইঞ্চি 4D কার্ভড+ AMOLED ডিসপ্লে। বড় স্ক্রিন দেওয়ার জন্য এই স্মার্টফোনটিকে আধুনিকভাবে মেনুফ্যাকচার করা হয়েছে। যেখানে গ্রাহকেরা 94% পর্যন্ত স্ক্রীন টু বডি রেশিও পাবেন। এর ফলে ভিডিও গেমিং খেলা কিংবা বিনোদনের জন্য টিভির শো দেখার ক্ষেত্রে ভালো এক্সপেরিয়েন্স দিতে পারবে স্মার্টফোনটি।

আরও পড়ুন, দুর্দান্ত মোবাইল রিচার্জ প্ল্যান! মাত্র ১ টাকায় আনলিমিটেড কলিং, ডেটা এবং মেসেজ

Realme 15 Pro 5G Battery and Charging

Realme কোম্পানি তাদের Realme 14 Pro স্মার্টফোনে 6000mAh+ ব্যাটারি অফার করেছিল। তবে এবারে আরো একধাপ এগিয়ে Realme 15 Pro মডেলে থাকছে 7000mAh এর বৃহত্তম ব্যাটারি। শক্তিশালী ব্যাটারির পাশাপাশি দ্রুত চার্জিং এর জন্য থাকছে 80W ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট। স্মার্টফোনটি একবার ফুল চার্জ করলেই 22 ঘন্টা পর্যন্ত YouTube প্লেব্যাক এবং 113 ঘন্টা Spotify প্লেব্যাক পাওয়া যাবে বলে জানাচ্ছে কোম্পানি।

Realme 15 Pro 5G এর ক্যামেরা

এই রিয়েলমি স্মার্টফোনটিতে 50MP + 50MP দুটি রেয়ার ক্যামেরা, ফ্লাস লাইট ও 50MP Front Camera রয়েছে। ফলে এই ফোন থেকে দুর্দান্ত কোয়ালিটির সেলফি ও ছবি তোলা সম্ভব।

ফোনটি কিনতে হলে এখানে ক্লিক করুন।

রিয়েলমি ১৫ প্রো এর অন্যান্য স্পেসিফিকেশন

একাধিক আধুনিক স্পেসিফিকেশন, বড় ব্রাইট ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারির সাথে এই স্মার্টফোনটি খুবই জনপ্রিয়তা পেয়েছে। কাস্টোমার রিভিউ ও খুব ভালো। ফ্লিপ কার্টে এই ফোন্টির রেটিং 4.4 দেওয়া হয়েছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ ফিচার এর পাশাপাশি কোম্পানি এই স্মার্টফোনকে ধুলো এবং জলের থেকে রক্ষা করার জন্য IP69 রেটিং অফার করবে বলে জানা যাচ্ছে। স্মার্টফোনটিতে সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে। এর পাশাপাশি গ্রাহকেরা এই মডেলটি ফ্লোইং সিলভাব সিল্ক পার্পল, ভেলভেট গ্রিন এবং সিল্ক পিঙ্ক কালার অপশন এর সঙ্গে কিনতে পারবেন।

আরও পড়ুন, ৩০০০ টাকা ছাড় দিচ্ছে 5G স্মার্টফোনে। কুপন কোড নিন।

উপসংহার

ভারতের বাজারে এই Realme 15 Pro 5G ফোনটি মিড বাজেটের মধ্যে লঞ্চ হতেই জনপ্রিয়তা অর্জন করছে। এর অত্যাধুনিক ফিচার, ব্রাইট ডিসপ্লে এবং দুর্দান্ত পারফরমেন্সের জন্য এই স্মার্টফোনটি যে তার রেঞ্জের মধ্যে অন্যান্য ব্র্যান্ডকে সরাসরি চ্যালেঞ্জ দিতে চলেছে, সেটা বেশ খানিকটা নিশ্চিতভাবে বলা যেতেই পারে। এবার আপনার পছন্দ হলে কিন্তেই পারেন এই স্মার্টফোনটি। আরও ফোনের তথ্য পেতে EK24 News ফলো করুন।

শেয়ার করুন: Sharing is Caring!