Dearness Allowance: পশ্চিমবঙ্গে ফের ডিএ ঘোষণা। নবান্নের বিজ্ঞপ্তি নিয়ে, বার্তা দিলেন মুখ্যসচিব

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance) এর পরিমাণ অনেক। আগের পে কমিশনের প্রায় ১১০০০ কোটি টাকা বকেয়া রয়েছে। তার সাথে নতুন পে কমিশনের (6th Pay Commission) এর ৪২%, সব মিলিয়ে প্রত্যেক কর্মী প্রায় লাখ টাকার উপরে বকেয়া পেতে পারেন। তবে সেই টাকা আদৌ মিলবে কিনা, কিম্বা কবে পাওয়া যেতে পারে, এই নিয়ে কর্মীদের কৌতুহলের শেষ নেই। এরই মধ্যে ডিএ প্রাপ্তির বিজ্ঞপ্তি ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। পশ্চিমবঙ্গে নাকি ২২% মহার্ঘ ভাতা ঘোষণা হয়েছে! আর সেই বিজ্ঞপ্তি নিয়ে বিবৃতি দিলেন খোদ রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল (Manoj Agarwal).

AI Generated Fake Dearness Allowance Order

গতকাল সোশ্যাল মিডিয়াতে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরের নামাঙ্কিত একটি ডিএ এর বিজ্ঞপ্তি দেখা যায়। এবং মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী বকেয়া ডিএ প্রদানের আশ্বাস দিয়েছেন, তাই অনেকেই সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষায় ছিলেন। আর এই বিজ্ঞপ্তি সকলের সামনে আসতেই অনেকেই যাচাই না করেই সত্য বলে ভেবে নেন, এবং অনেকেই এটিকে শেয়ার করেন।

এই খবরটি ভাইরাল হতেই দ্রুততার সাথে পদক্ষেপ করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। তিনি সংবাদ মাধ্যমে রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের সতর্ক করলেন, এবং যাচাই না করে ভুয়ো খবর বিশ্বাস না করার পরামর্শ দেন।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গে চালু হচ্ছে ৭ম বেতন কমিশন। লাখ টাকার উপরে বেসিক হবে। হিসাব প্রকাশ

মাননীয় মুখ্যসচিবের এই ঘোষণার পরই, নবান্ন থেকে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়। যেখানে বলা হয়, ভাইরাল হওয়া কোনও নির্দেশিকাকে সরকারি আদেশ বলে বিশ্বাস না করতে। অর্থাৎ ২২% হারে মহার্ঘ ভাতা দেওয়ার খবরটি নিঃসন্দেহে ভুয়ো বলেই প্রমাণিত হলো। আর ২২% আদৌ দেওয়া সম্ভব কিনা, সেটাই ভাববার বিষয় রয়েছে। আর সেই বিজ্ঞপ্তিতেও ‘AI Generated’ লেখা ছিলো। তবে উত্তেজনার বসে অনেকেই হয়তো খেয়াল না করে শেয়ার করে দিয়েছেন।

তাহলে কি ডিএ মিলবে না?

এই ২২% ডিএ দেওয়ার খবর টি সত্য না হলেও রাজ্য বাজেটে পসচিম্বন্মগের সরকারি কর্মীদের জন্য অন্তত ৫ থেকে ১০% ডিএ ঘোষণা করা হবে। এমনটাই গুঞ্জন উঠেছে কর্মী ও উচ্চপদস্থ আধিকারিক মহলে। তবে সেই সঠিক পরিমাণ কেউ আদৌ জানেন কিনা, সন্দেহ রয়েছে।

উপসংহার

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া অনেক। আর সবটাই মেটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনী ঘোষণাপত্রে। এবার কতটা তা মেলে, আর তার জন্য কতটা সময় লাগবে, সেতাও একটি বড় প্রশ্ন। তবে যে কর্মীরা সরকার চালায়, সরকারি সমস্ত কাজ করে, তাদের বেতন নিয়ে নতুন সরকারও উদাসীন থাকলে, কর্মীদের বেতন বঞ্চনা বাড়তেই থাকবে।

শেয়ার করুন: Sharing is Caring!