গত ২৮শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে, পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা (Voter List). এখানে যাদের ডিলিটেড অথবা বিচারাধীন রয়েছে, তাদের এখন কি করণীয়, সাপ্লিমেন্টারি লিস্ট কবে প্রকাশিত হবে, এই সংকান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে আলোচনা করা হবে। এবং কাদের নাম কাটা গেছে, তারা কিভাবে আবেদন করবেন, সেটাও ধাপে ধাপে দেখানো হবে। অর্থাৎ যাদের নাম চূড়ান্ত তালিকা থেকে কাটা গেছে, বা ডিলিটেড দেখাচ্ছে, তাদের এই মুহুর্তে কি করণীয়, কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, কি কি লাগবে, পুরো বিস্তারিত জেনে নিন।
Deleted Voter Submit Appeal
SIR এর চূড়ান্ত তালিকায় যাদের নাম কাটা গেছে (Deleted Voter Submit Appeal), তারা বর্তমানে ৩টি কাজ করতে পারেন।
- আগামী ১২ই মার্চের মধ্যে DEO বা জেলা নির্বাচন অফিসারের কাছে অফলাইনে আবেদন করতে পারেন।
- নির্বাচন কমিশনের ওয়েবসাইট NVSP পোর্টালে এপিল করতে পারেন।
- অনলাইন বা অফলাইনে ৬ নম্বর ফর্ম ফিলাপ করতে পারেন।
Deleted Voter Submit Appeal process step by step
ডিলিটেড ভোটার বা যাদের নাম কাটা গেছে তাদের তো আবেদন করতেই হবে। তবে ৬ নম্বর ফর্ম ফিলাপের আগে, আপনার কাছে আপাতত যা ডকুমেন্টস আছে, সেটা নিয়ে একবার অনলাইনে আপিল করে দেখতে পারেন। যদি তাতে নাম চলে আসে তাহলে তো সমস্যা মিটেই যাবে। অনলাইনে কিভাবে আপিল করবেন, এবার ধাপে ধাপে দেখে নিন। তবে আবেদন করার আগে এই কাজ গুলো করে নিন, তাতে আপনার সুবিধা হবে।
১) SIR এর হেয়ারিং নোটিশ পিডিএফ স্ক্যান করে নিন।
২) SIR এর হেয়ারিং নোটিশ নম্বরটি মোবাইলে টাইপ করে রাখুন, যাতে পরে সেটি কপি করে ফর্ম এ পেস্ট করতে পারেন।
৩) আপনার সমস্ত ডকুমেন্টস, বাবা মায়ের ডকুমেন্টস, এবং SIR এর ওই ১২টি ডকুমেন্টস এর মধ্যে আপনার বা আপনার পরিবারের যার যা আছে একটি ফাইলে স্ক্যান করে পিডিএফ করে রাখুন।
তবে মনে রাখবেন, ফাইলটির সাইজ যেন 2 MB এর বেশি না হয়। বেশি হলে কম্প্রেস করে রাখুন।
৪) আপনার আধার কার্ড এর সাথে যে মোবাইল নম্বর লিংক আছে, সেটি সাথে রাখবেন।
সব কিছু রেডি করে অনলাইনে আবেদন করুন। অনলাইনে আবেদন করতে হলে, প্রথমে গুগলে সার্স করুন NVSP পোর্টাল। নিচের ডিস্ক্রিপশনে ও লিংক পাবেন।
এরপর ভোটার সার্ভিস পোর্টালের মেইন হোম পেজটি খুলে যাবে। সেখানে আবেদন করার আগে অবশ্যই আপনাকে সাইন আপ বা নতুন একাউন্ট খুলতে হবে। যদি আগে একাউন্ট থাকে, তবে সেটিও লগিন করতে পারবেন। নতুন একাউন্ট খুলতে হলে, আপনার মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোডটি দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে আপনাকে সাইন আপটি কমপ্লিট করতে হবে। এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি এখানে বসিয়ে ভেরিফাই এন্ড লগইন বাটনে ক্লিক করলেই লগিন হয়ে যাবে।
এরপর আপনি ডান সাইডে এখানে দেখতে পাবেন সাবমিট অ্যাপিল। এই অপশনে ক্লিক করলে, নতুন পেজ খুলবে। এখানে নোটিস নম্বর লিখতে হবে। হেয়ারিং এর সময় যে নোটিস পেয়েছিলেন, ওই নম্বর এখানে লিখে দিয়ে সাবমিট করলেই, দেখবেন সমস্ত ডিটেইলস চলে আসবে। এরপর আপনার মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। তারপর আপনার এপিক নাম্বার যেটা আপনার নামে ইস্যু রয়েছে সেটা এখানে দেখাবে। তারপর আপনার ফুল এড্রেস ও পিন কোড এখানে লিখবেন।
এরপর ব্রিফ ডেসক্রিপশন এবাউট অ্যাপিল। আপনার যে অ্যাপিলটা (Deleted Voter Submit Appeal) করছেন আপনি তার একটা ডেসক্রিপশন একটা শর্টকাটে একটা ডেসক্রিপশন এখানে দিতে হবে। যেহেতু আপনার নাম ডিলিট হয়েছে তাই আপনি আপনার সমর্থনে কিছু লিখতে পারেন। তবে এখানে মাত্র 250 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। মানে ২ থেকে ৩টি বাক্যের মধ্যে। কি লিখবেন, তার একটা মডেল ডিস্ক্রিপ্সনের লিংক থেকে কপি করে নিতে পারেন। আপনি যেটা লিখতে পারেন সেটা হচ্ছে যে, আপনার ড্রাভ লিস্টে আপনার নাম ছিল কিন্তু ফাইনাল লিস্টে আপনার নামটি কাটা পড়েছে। কর্তৃপক্ষের কাছে আপনি আবেদন করছেন, যেন আপনার নামটি ফাইনাল লিস্টে স্থান পায়।
তারপর এখানে দুটি অপশন রয়েছে। নেচার অফ অর্ডার। এখানে এক্সপার্টি অর্ডার অর নন এক্সপার্টি অর্ডার। নন এক্সপার্টি অর্ডার করতে হবে। তারপরে এখানে রয়েছে এনক্লোজার। প্রথমে রয়েছে কপি অফ অর্ডার অফ দা ERO এগেনেস্ট হুম দা অপিল ইস ফিলড। অর্থাৎ আপনার যে নোটিসটি দেওয়া হয়েছিল সেই নোটিসটি কিন্তু এখানে আপলোড করতে হবে। এই বক্সে ক্লিক করলেই আপনি নোটিসটি আপলোড করার অপশন পাবেন। তো এখানে আপনার নোটিসটি আপলোড করে দেবেন।
তারপর ২ নম্বরটি ফাঁকা রাখুন। যদি ম্যান্ডেটরি হয়, তবে ফের ওই নোটিশ টি এখানে আপলোড করে দিন। এরপর তিন নম্বরে রয়েছে লিস্ট অফ ডকুমেন্টারি এভিডেন্স ইন সাপোর্ট অফ দা অ্যাপ্লিকেশন অ্যাপিল। অর্থাৎ আপনি যে এপিলটি করছেন তার সাপোর্টে আপনার যে ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলো এখানে দিতে হবে। কি কি ডকুমেন্টস দেবেন সেটা তো আগেই বলেছি। সেই PDF ফাইলটিই এখানে আপলোড করে দেবেন।
এরপর রয়েছে, রিজন গ্রাউন্ড অফ ফিলিং দা অ্যাপিল। অর্থাৎ, আপনি কি কারণে আপনার অ্যাপিলটি করছেন সেটা আপনাকে লিখতে হবে। আপনার যদি 2002 সালে আপনার বাবা-মার নাম থেকে থাকে তাহলে আপনি এখানে ডাইরেক্টলি লিখতে পারেন যে আপনার বাবা-মার নাম 2002 সালে থাকা সত্ত্বেও আপনার নামটি এসআই এর ফাইনাল তালিকা থেকে কাটা হয়েছে। অথবা আপনার কি কি ডকুমেন্ট আছে, যাতে আপনি ভোটার তালিকায় স্থান পাওয়ার যোগ্য, সেটিও লিখতে পারেন। এখানে কি লিখবেন, তার একটি মডেল ও ডিস্ক্রিপ্সনে লিংক থেকে দেখে নিতে পারেন।
আরও পড়ুন, ইরান ও ইজরায়েল ইস্যুতে পশ্চিমবঙ্গে রান্নার গ্যাস সঙ্কট। বন্ধ হলো এই পরিষেবা
বাংলায় লিখলে এরকম লিখতে পারেন, আপনি উর্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করছেন যে আপনার সমস্ত ডকুমেন্টস যেন আবার ভেরিফাই করা হয় এবং আপনার নামটি যাতে পুনরায় ফাইনাল তালিকায় স্থান পায় তার জন্য কর্তৃপক্ষকে বিবেচনা করার জন্য অনুরোধ করছেন। এরকম একটা সংক্ষিপ্ত লিখে আপনি রিজনটা এখানে লিখতে পারেন। তারপর রিলিফ বা সর্ট আপনি কি দাবি করছেন সেটা এখানে লিখতে পারেন।
অর্থাৎ, সহজ কথায়, আপনি যেটা দাবি (Deleted Voter Submit Appeal) করছেন সেটা হচ্ছে যে আপনার ডকুমেন্টস গুলো পুনরায় বিবেচনা করা হোক এবং আপনার নাম যাতে ফাইনাল তালিকায় স্থান পায় সেটা আপনি কর্তৃপক্ষকে অনুরোধ করছেন। এরকম একটা তথ্য এখানে লিখতে হবে 250 ক্যারেক্টারের মধ্যে। আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি একটি রেফারেন্স নাম্বার বা এপিল নাম্বার পাবেন। সেই অ্যাপিল নাম্বারটা দিয়ে আপনি পরবর্তীকালে আপনার অ্যাপিলের স্ট্যাটাসটা কিন্তু চেক করতে পারবেন।
এটাই হলো পুরো প্রসেস (Deleted Voter Submit Appeal). যদি এতে কাজ না হয়, তবে পরবর্তীতে ৬ নম্বর ফর্ম জমা দিতে পারেন। এই বিষয়ে বিস্তারিত ভিডিও এই লিঙ্কে দেওয়া আছে, দেখে নিতে পারেন। তবে বর্তমানে আবেদনের সময়ে অনেকের আধার ভেরিফিকেশনে Error/ Invalid Token Code দেখাচ্ছে। তাই এরকম সমস্যা হলে রাতের দিকে চেষ্টা করবেন।