Arrear DA: পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিলো রাজ্য সরকার। নবান্নের বিজ্ঞপ্তি

এই মুহূর্তে বকেয়া ডিএ তথা Arrear DA নিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মী, শিক্ষক শিক্ষিকা, পঞ্চায়েত কর্মী, পুলিশ কর্মী ও সমস্ত রাজ্য সরকারি দপ্তরের কর্মীদের বিরাট সুখবর। অবশেষে বকেয়া ডিএ মেটানোর ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee).

Arrear DA Announcement for West Bengal Government Employees

ভোট ঘোষণার কার্যত কয়েক ঘন্টা আগেই রাজ্যের সরকারি কর্মী তথা ভোট কর্মীদের জন্য মাস্টার স্ট্রোক। এই বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত কি কি জানা গেছে, বিস্তারিত জেনে নিন।

Government Employees Gratuity (সরকারি কর্মীদের গ্রাচুইটি)

আজ দুপুরে ভোট ঘোষণার কিছুক্ষন আগেই নিজের X হ্যান্ডেল ও ফেসবুক পেজ থেকে তিনি রোপা 2009 এর সমস্ত বকেয়া ডিএ মেটানোর ঘোষণা করলেন। যার জেরে খুশির হওয়া কর্মী মহলে। তিনি এটাও লিখেছেন যে, পশ্চিমবঙ্গ সরকারের অর্থদপ্তর মারফত খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। এবার এটাই দেখার বিজ্ঞপ্তিতে কর্মীদের বকেয়া সংক্রান্ত কি নির্দেশ আসে।

এখানে বিজ্ঞপ্তি দেখুন।

আজ তিনি নিজের পোস্টে জানান, রাজ্যের মা-মাটি-মানুষ এর পশ্চিমবঙ্গ সরকার, তার কর্মচারী ও পেনশনভোগীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে। রাজ্যের লাখ লাখ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মী এবং পঞ্চায়েত কর্মী, পুরসভা ও অন্যান্য অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মচারীরাও এই বকেয়া ডিএ এর সুবিধা পাবেন।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, জানা গেছে, এই মহার্ঘ ভাতা এককালীন নয়, বরং ধাপে ধাপে প্রদান করা হবে। এরপর অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে এই নিয়ম ঠিক হবে। তবে এই সুবিধা আদালতের নির্দেশিকা মেনেই মার্চ ২০২৬ থেকেই টাকা দেওয়া শুরু হবে।

তবে ভোটের আগে এক কিস্তি টাকা একাউন্টে ঢুকে যাবে বলে, নবান্ন সুত্রে জানা যাচ্ছে। বাকি টাকা PF এ দেবে নাকি কিস্তিতে ঢুকবে সেই বিষয়ে জানা যায়নি। তবে ভোট মুখী আবহে ভোট কর্মীদের মন পেতে আর ধর্মঘট এর প্রতিক্রিয়ার ফলে এই আকস্মিক ঘোষণা বলে মনে করছেন, সরকারি কর্মীদের একাংশ। নইলে, ডিসেম্বর পর্যন্ত সময় চাওয়ার পরও ভোট ঘোষণার ১ ঘন্টা আগে এই ঘোষণা, কার্যত সেই ইঙ্গিত ই দিচ্ছে। আপডেট আসছে।

শেয়ার করুন: Sharing is Caring!