পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বিরাট সুখবর দিয়ে রাজ্য বাজেটে ২০% ডিএ ঘোষণা (DA Announcement) করে দিয়ে কার্যত চমকে দিলো বিজেপি সরকার। এত বছর ৩-৫% পেতেই অভ্যস্ত রাজ্য সরকারি কর্মীরা। তবে আগের প্রতিশ্রুতি মতো বড় অঙ্কের ডিএ (Dearness Allowance) দেওয়ায় কার্যত দুধের সাদ ঘোলে মিটলো তাদের। আপাতত ২০% আর নতুন বছর থেকে ৭ম বেতন কমিশন (7th Pay Commission) আর কেন্দ্রের সাথে ৮ম বেতন কমিশন (8th Pay Commission), এমনটাই জানা যাচ্ছে। তবে আগের পে কমিশনের বকেয়া ডিএ এর টাকা কি হবে, তাই নিয়ে চিন্তায় রয়েছেন কর্মীদের একাংশ। এবারের বাজেটে তেমন কোনও ইঙ্গিত না থাকায়, গুঞ্জন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
20% DA Announcement in West Bengal
পশ্চিমবঙ্গের সরকারি কর্মী (Government Employees) ও পেনশন গ্রাহকদের এক ধাক্কায় ১৮ থেকে ৩৮% ডিএ তো হয়ে গেল। তবে আগের পে কমিশনের বকেয়া ডিএ নিয়ে এবারের বাজেটে ঘোষণা হয়নি বলে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অনেকে আবার ধাপ্পাবাজি বলেও আখ্যায়িত করছে। অনেকে আবার ১৫ বছরে ১৮% আর ২ মাসে ২০% এর তুলনা ও করছেন। কিন্তু সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী সমস্ত বকেয়ার অন্তত ২৫% ডিএ নিয়ে বাজেটে কোনও ঘোষণা না থাকায় যারা হতাশ, তাদের উদ্দেশ্যে এটাই বলার যে আদালতের নির্দেশ মানতে বাজেটে উল্লেখ থাকার প্রয়োজন হয়না।
মুখ্যমন্ত্রীর আশ্বাস ও বাস্তবতা
ভোটের আগে থেকেই বকেয়া ডিএ মেটানোর প্রতিশ্রুতি দিয়েছিলো বিজেপি। ক্ষমতায় আসার পরও সরকারি কর্মীদের সাথে মিটিং এ বাজেটে ভালো খবর আসার কথা জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী। আর পুরোটা না দিলেও কথা রাখলেন তিনি। এবং কয়েক মাসের মধ্যে বকেয়ার ফারাক টা ও মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। বাস্তবে ২০% ডিএ এর আগে এক বারে কোন সরকার দিয়েছে, সেটাও একটা প্রশ্ন রয়েছে। আবার রাজ্য সরকার আদৌ ৪৮% ডিএ একসাথে মেটানোর মতো আর্থিক পরিস্থিতি আদৌ আছে তো? সেটাও ভাবা দরকার।
আরও পড়ুন, কত টাকা বেতন বাড়ছে?
বিরোধীদের প্রতিক্রিয়া
বাজেট দেখে কার্যত ‘থ’, রাজ্যের বর্তমান প্রধান বিরোধী দল। তারা আপাতত সরকার কে সময় দিতে চান। আর বাংলায় কেন্দ্রের বঞ্চনার জন্যই নাকি এমন জনমুখি বাজেট করা যায়নি। আর এবারের বাজেটে কেন্দ্রের টাকায় নাকি সব হচ্ছে। আসলে রাজ্যের ভান্ডারে কিছু রেখে গেলে তো তা খরচ করবে! সেই কারনেই হয়তো কেন্দ্রের প্রকল্পের সাথে মার্জ করতে হচ্ছে। রাজ্যের ২ লাখ পুরুষ যদি লক্ষ্মীর ভান্ডার পায়, তাহলে দুর্নীতি কোন পর্যায়ে চলে গেছে, সেটা ভাবার জন্য আর রকেট সায়েন্স পড়া লাগে না।
বকেয়া ডিএ আদৌ মিটবে তো?
২০% ডিএ আপাতত কর্মীদের দাবিতে প্রলেপ পড়লেও আদালতের নির্দেশে ২৫% বকেয়া নিয়ে সরকারি কর্মীদের দাবি থাকবেই। আগামী শুনানির দিনই হয়তো এই নিয়ে ফের নালিশ জানানো হবে। তবে একে একে সব মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি মনে রাখতেই হবে। তবে আগের পে কমিশনের আগে যেমন ৩% বাড়িভাড়া ভাতা ও ৩% IR কমিয়ে ৬% ডিএ দিয়ে ১২৫% ‘পুষিয়ে’ দিয়ে যেভাবে কার্যত ‘গোঁজামিল’ দিয়ে নতুন পে কমিশন দেওয়ার যে অভিযোগ উঠেছিলো, সেরকমটা হবে না তো? প্রশ্ন উঠছে খোদ কর্মী মহল থেকে। তবে এতদিন ৩% ঘোষণায় যারা আবীর মাখিয়ে ধন্যবাদ জ্ঞাপন চিঠি পাঠাতেন, তাদের ২০% ও এখন কম লাগছে। ব্যাপারটা সত্যিই ভাবার, যে এই ২ মাসেই নিজেদের চাহিদার লেভেল টা কতটা উন্নত হয়েছে!