স্টেট ব্যাংকের সমস্ত গ্রাহকদের হঠাৎ টাকার প্রয়োজন হলেই Yono Instant SBI Personal Loan স্কিমের মাধ্যমে সাথে সাথে টাকা ঢুকে যাবে। অর্থাৎ একাউন্টে ব্যালান্স না থাকলেও টাকা তুলতে পারবেন। এই স্কিমটি বিশেষ করে চিকিৎসা, বিয়ে কিংবা বাড়ির জরুরি দরকারে খুব কাজে দেয়। তাই সমস্ত নিয়ম কানুন, কিভাবেe আবেদন করবেন, বিস্তারিত জেনে নিন।
SBI Personal Loan – স্টেট ব্যাংকের দুর্দান্ত স্কিম
আজকাল টাকার দরকারে কারো কাছে ধার চাইলে অনেকেই মুখ ফিরিয়ে নেয়। বিশেষ করে সেই সমস্ত স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য আকর্ষণীয় সুবিধাযুক্ত SBI Personal Loan Scheme চালু করেছে। যেখানে বিনা গ্যারান্টারে ২৫ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ব্যাক্তিগত ঋণ পেতে পারেন। লোন নেওয়ার জন্য বার বার ব্যাংকে দউরাতে হবে না। বাড়ি বসেও এই টাকা পেতে পারেন। ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ ৬ বছর বা ৭২ মাস পর্যন্ত সময় পাবেন।
ব্যক্তিগত ঋণ মানেই বেশি সুদ নয়
অনেকের মধ্যেই একটি ভুল ধারণা থাকে যে পার্সোনাল লোনে সুদের হার (Instat Personal Loan interest rate) আকাশছোঁয়া হয়। স্টেট ব্যাংকে বার্ষিক আনুমানিক ১০.১০ শতাংশ থেকে ১৪.৬০ শতাংশ হারে সুদ নেওয়া হয়। উদাহরণস্বরূপ, কেউ যদি ১১ শতাংশ সুদে ২ লক্ষ টাকা ৫ বছরের জন্য নেন, তবে মাসিক EMI দাঁড়াবে প্রায় ৪,৩৪৮ টাকা। ৫ লক্ষ টাকার ক্ষেত্রে একই মেয়াদে মাসিক ইএমআই দিতে হবে আনুমানিক ১০,৮৭১ টাকা। ফলে স্বচ্ছ হিসাবের মাধ্যমে বাজেট ঠিক রেখে প্রতি মাসে কিস্তি মেটানো সম্ভব।
পার্সোনাল লোনের আবেদন
স্টেট ব্যাংকে ব্যক্তিগত ঋণের জন্য অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই আবেদন ( SBI Instant Persnal Loan apply) করা যায়। আপনার নিকটস্থ এসবিআই শাখায় গিয়ে নির্দিষ্ট আবেদনপত্র সংগ্রহ করে তা পূরণ করতে পারেন। অনলাইনে আবেদন করতে ব্যাংকের অফিসিয়াল পোর্টাল বা SBI Yono অ্যাপ ব্যবহার করতে পারেন। সেখানে আবেদন করলে সাথে সাথে একাউন্টে টাকা পেতে পারেন। আবেদনের সঙ্গে পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ, সাম্প্রতিক স্যালারি স্লিপ এবং ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হয়। সমস্ত নথি যাচাই শেষ হলেই অনুমোদিত অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যায়।
কারা আবেদন করতে পারবেন?
- আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং বয়স অন্তত ১৮ বছর হতে হবে।
- আবেদনকারীর প্রতি মাসে নিয়মিত নির্দিষ্ট অঙ্কের উপার্জন বা বেতন থাকতে হবে।
- চাকরিজীবীদের ক্ষেত্রে ন্যূনতম মাসিক বেতন ১৫,০০০ টাকা হওয়া বাধ্যতামূলক।
- ঋণগ্রহীতার সিবিল স্কোর ভালো এবং ব্যাংকের লেনদেনের রেকর্ড পরিষ্কার থাকতে হবে।
- আবেদনকারীর কাছে কেওয়াইসি নথি ও আয়ের বৈধ প্রমাণপত্র থাকা জরুরি।
ধার করার চেয়ে ব্যক্তিগত ঋণ কেন সম্মানজনক?
অভাবের সময় আত্মীয় বা পরিচিতদের কাছে হাত পাতা অনেক ক্ষেত্রে সামাজিক সম্মানহানির কারণ হয়ে দাঁড়ায়। ব্যক্তিগত ঋণ নিলে নিজের আত্মসম্মান বজায় রেখে গোপনীয়তার সাথে প্রয়োজন মেটানো যায়। এখানে নির্দিষ্ট সুদের হিসাব থাকে এবং আইনি চুক্তি মেনে সম্পূর্ণ স্বচ্ছভাবে লেনদেন চলে। নিয়মিত মাসিক কিস্তি পরিশোধের মাধ্যমে কোনো ধরনের সামাজিক চাপ ছাড়াই ঋণমুক্ত হওয়া সম্ভব। ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ করলে ক্রেডিট স্কোর বাড়ে, যা ভবিষ্যতে আরও বড় ঋণ পেতে সাহায্য করে।
শর্তাবলী
আর্থিক সংকটের দিনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমত্তার পরিচয়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যক্তিগত ঋণ মধ্যবিত্তদের জরুরি আর্থিক চাহিদা পূরণের একটি বিশ্বস্ত সমাধান। ঋণ নেওয়ার পূর্বে নিজের সামর্থ্য অনুযায়ী বাজেট নির্ধারণ করা অত্যন্ত জরুরি। সময়মতো সঠিক কিস্তি বা ইএমআই পরিশোধ করলে কোনো অতিরিক্ত জরিমানার মুখে পড়তে হয় না। তাই প্রয়োজন বুঝে আজই ব্যাংকের শর্তাবলি জেনে নিশ্চিন্তে ঋণের জন্য আবেদন করতে পারেন।