Udyam credit card – পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের ১০ লাখ টাকা দিচ্ছে। উদ্যম ক্রেডিট কার্ড পেতে আবেদন করুন

পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করতে রাজ্য সরকার ২০২৬ সালের রাজ্য বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য West Bengal Udyam Credit Card Scheme তথা ‘উদ্যম ক্রেডিট কার্ড’ প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো রাজ্যে নতুন নতুন ছোট ও মাঝারি ব্যবসা গড়ে তোলা। টাকার অভাবে যাতে কোনো তরুণ-তরুণীর ব্যবসায়িক স্বপ্ন ভেঙে না যায়, সরকার সেই ব্যবস্থাই করেছে। এই প্রকল্প দ্রুত চালু করার জন্য বাজেটে ইতিমধ্যেই ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Udyam Credit Card Scheme – উদ্যম ক্রেডিট কার্ড প্রকল্পের মূল সুবিধা

রাজ্যের যুবসমাজকে নিজের পায়ে দাঁড় করাতে এই প্রকল্পের আওতায় মোট ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে। তবে এই টাকা একসঙ্গে ঋণের মতো মাথায় চেপে বসবে না। তরুণদের সুবিধার কথা ভেবে এই বিশাল অংকের টাকাকে দুটি সহজ ভাগে ভাগ করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষ ঋণের বড় ফাঁদে না পড়ে নিশ্চিন্তে নিজের ব্যবসা বড় করতে পারবেন।

৫ লক্ষ টাকার সরকারি সাহায্য

উদ্যম ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় সুবিধা হলো এর সরকারি অনুদান বা সাবসিডি। অর্থাৎ আবেদনকারী মোট ১০ লক্ষ টাকার সাহায্য পাবেন তবে তার অর্ধেক অর্থাৎ ৫ লক্ষ টাকা সরাসরি অনুদান হিসেবে দেওয়া হবে। এই অনুদানের ৫ লক্ষ টাকা ব্যবসায়ীকে আর কখনো সরকারকে ফেরত দিতে হবে না। এটি সম্পূর্ণ ফ্রি ফান্ড, যা নতুন ব্যবসার শুরুর খরচ মেটাতে সাহায্য করবে।

৫ লক্ষ টাকার সুদহীন ঋণ

বাকি যে ৫ লক্ষ টাকা থাকবে, সেটি আবেদনকারীকে ব্যবসায়িক ঋণ বা লোন হিসেবে দেওয়া হবে। তবে এই ঋণের ওপর কোনো সুদ বা ইন্টারেস্ট নেওয়া হবে না, এটি সম্পূর্ণ সুদহীন লোন। ব্যবসা গুছিয়ে নেওয়ার পর উদ্যোক্তারা তাদের লাভ থেকে খুব অল্প কিস্তির মাধ্যমে এই টাকা ধীরে ধীরে শোধ করতে পারবেন।

আরও পড়ুন, যারা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তারা এখন কি করবেন জেনে নিন

উদ্যম ক্রেডিট কার্ড আবেদনের যোগ্যতা

এই সরকারি প্রকল্পের সুবিধা পেতে হলে,

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • বয়স ১৮ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে হতে হবে।
  • যেকোনো উদ্যোগী পুরুষ ও নারী এই সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।
  • তবে আবেদনকারীর ব্যাংকের CIBIL Score ভালো এবং পরিষ্কার হওয়া জরুরি।

এছাড়া আর্থিক স্বচ্ছতার জন্য আবেদনকারীর কাছে একটি বৈধ উদ্যম রেজিস্ট্রেশন (Udyam Registration) সার্টিফিকেট থাকতে হবে। এর সাথে আপনি যে ব্যবসাটি করতে চান, তার একটি সহজ ভবিষ্যৎ পরিকল্পনা বা প্রজেক্ট রিপোর্ট জমা দিতে হবে। যেসমস্ত নতুন স্টার্টআপ বা ছোট কারখানা ইতিমধ্যেই নিবন্ধিত, তারা এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন।

উদ্যম ক্রেডিট কার্ড আবেদন প্রক্রিয়া

পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন স্কিম রাজ্যের যুবসমাজের জন্য স্বনির্ভরতার এক সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। খুব শীঘ্রই এই কার্ডের অনলাইন আবেদন প্রক্রিয়া সরকারের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এর অফিসিয়াল পোর্টালে শুরু হতে চলেছে। তাই আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান, তবে এখন থেকেই আপনার প্রয়োজনীয় নথিপত্র গুছিয়ে রাখুন। সঠিক সময়ে সঠিক নিয়মে আবেদন করলে এই বড় আর্থিক সুবিধা পাওয়া অনেক সহজ হবে।

শেয়ার করুন: Sharing is Caring!