ব্যাংকের নিয়ম না মানায় এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করলো রিজার্ভ ব্যাংক। গ্রাহকের টাকার কি হবে?

ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা RBI এর নিয়ম বা মানায় এবার আরেকটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করলো (Bank License Cancelled) রিজার্ভ ব্যাংক। গতকাল প্রকাশিত এক বিবৃতিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যাঙ্কটির লাইসেন্স বাতিল করা হয়েছে। আর লাইসেন্স বাতিলের ফলে ৬ এপ্রিল ২০২৬ তারিখে তাদের ব্যবসার সময়ও শেষ হয়েছে।

Bank License Cancelled – শিরপুর মার্চেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল

রিজার্ভ ব্যাংকের ঘোষণা অনুযায়ী আর্থিক লেনদেন সংক্রান্ত বিভিন্ন বিধি নিষেধ ও নিয়ম কানুন না মানায় শিরপুর মার্চেন্টস কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছে। যার জেরে ৯ এপ্রিল থেকেই ব্যাঙ্কটির সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে গেল। আর এই ব্যাংকের কোনও টাকা তোলা বা জমা করা যাবে না।

ব্যাংকের লাইসেন্স বাতিলের কারণ?

RBI স্পষ্ট জানিয়েছে, শিরপুর মার্চেন্টস কো-অপারেটিভ ব্যাঙ্ক পর্যাপ্ত মূলধন ও আয়ের সম্ভাবনা নেই। তাই ভবিষ্যতে লাভের সম্ভাবনাও খুবই কম। এছাড়াও ব্যাঙ্কটির বর্তমান আর্থিক পরিস্থিতি এতটাই দুর্বল যে, তারা তাদের বর্তমান গ্রাহকদের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার অবস্থায় নেই! এটি ব্যাঙ্কিং প্রতিষ্ঠানগুলির মূলধন পর্যাপ্ততা এবং পরিচালন শর্তাবলী-সহ ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯-এর বেশ কয়েকটি বিধান মেনে চলতে ব্যর্থ হয়েছে। এছাড়াও, এটি ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের ২২ ধারার একাধিক উপধারার অধীনে নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা পূরণ করতেও পারেনি। এই সবদিক বিবেচনা করে গ্রাহকদের স্বার্থরক্ষার্থেই আরবিআই-র এই সিদ্ধান্ত।

তাহলে গ্রাহকদের জমানো টাকার কি হবে?

কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা অনুযায়ী এবং গতকাল প্রকাশিত এক বিবৃতিতে আরও জানানো হয়েছে, যেহেতু ব্যাঙ্কটির কার্যক্রম ইতিমধ্যেই শেষ হয়েছে তাই কমিশনার ফর কো-অপারেশন এবং মহারাষ্ট্রের রেজিস্ট্রের অফ কো-অপারেটিভ সোসাইটিসকে ব্যাঙ্কটির লিকুইডেশন প্রক্রিয়া শুরু করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে একজন লিকুইডেটর নিয়োগ করার অনুরোধ জানানো হয়েছে। আরবিআই-র নির্দিষ্ট নিয়মানুযায়ী, ব্যাঙ্কটি লিকুইডেশন প্রক্রিয়ায় গেলে, প্রত্যেক গ্রাহক তার আমানতের উপর সর্বোচ্চ ৫,০০,০০০ টাকা পর্যন্ত বিমার টাকা পেতে পারেন ডিপোজিট ইন্সুরেন্স এন্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (Deposit Insurance and Credit Guarantee Corporation বা DICGC) -এর কাছ থেকে।

আরও পড়ুন, প্রচুর রেশন কার্ড বাতিল। আপনার নিস্ক্রিয় রেশন কার্ড কিভাবে চালু করবেন, জেনে নিন

RBI আরও জানিয়েছে, প্রায় ৯৯.৭% আমানতকারী তাদের সম্পূর্ণ আমানতের টাকা ডিপোজিট ইন্সুরেন্স এন্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের মাধ্যমে ফেরত পাওয়ার যোগ্য। এছাড়াও, ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ব্যাংকের সমস্ত গ্রাহকদের একাউন্টে যত টাকা ছিলো ডিপোজিট ইন্সুরেন্স এন্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন এর নিয়ম অনুযায়ী প্রতিটি একাউন্টে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন। আর এই নিয়মে মোট বিমাকৃত টাকার ৪৮.৯৫ কোটি টাকা ইতিমধ্যেই পরিশোধও করেছে। চলতি মাসের মধ্যে সবাই টাকা পেয়ে যাবেন।

উপসংহার

সুতরাং, গ্রাহকদের বিশেষ চিন্তার কোনো কারণ নেই। সংশ্লিষ্ট ব্যাঙ্ক এর লাইসেন্স বাতিল হলেও তাঁরা তাঁদের প্রাপ্য অর্থ-আমানত নির্দিষ্ট সময়ের মধ্যে পেয়ে যাবেন। উল্লেখ্য, এর আগেও একাধিক সমবায় ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে আরবিআই। সেই তালিকায় রয়েছে এইচসিবিএল, বেনারস মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাঙ্ক, সুমেরপুর মার্কেন্টাইল আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক, জয় প্রকাশ নারায়ণ নাগরী সহকারী ব্যাঙ্ক, শ্রী মহালক্ষ্মী মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাঙ্ক, শ্রী ছত্রপতি আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক-সহ প্রভৃতি। তবে প্রত্যেক ক্ষেত্রেই গ্রাহকরা নিজেদের আমানত নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরতও পেয়েছেন।

শেয়ার করুন: Sharing is Caring!