SBI গ্রাহকদের জন্য দুঃসংবাদ। কোটি কোটি গ্রাহকদের বিরাট লস

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার তথা SBI গ্রাহকদের জন্য একটি জরুরি খবর রয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) সম্প্রতি রেপো রেট (REPO Rate) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ নিয়ম অনুযায়ী এতে আমানতের সুদ (Interest Rate) বাড়ে। তবে স্টেট ব্যাংক গ্রাহকদের এই সুবিধার জন্য অপেক্ষা করতে হবে। ফলে বহু সাধারণ আমানতকারী কিছুটা হতাশ হয়েছেন।

RBI REPO Rate Hike Vs SBI Interest Rate

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেট বাড়িয়েছে। এবার রেপো রেট বেড়ে দাঁড়িয়েছে ৫.৫০ শতাংশ। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তে বাজারে অর্থের লেনদেনে প্রভাব পড়বে। দেশের অন্যান্য ব্যাংকগুলিও এখন নতুন করে পরিকল্পনা করছে।

রেপো রেট ও সুদের হারের সম্পর্ক

রেপো রেট হলো যে হারে ব্যাংকগুলো রিজার্ভ ব্যাংক থেকে ঋণ নেয়। এই হার বাড়লে ব্যাংকের তহবিল সংগ্রহের খরচ বেড়ে যায়। ভারসাম্য রাখতে ব্যাংকগুলো তখন ঋণের সুদ বাড়িয়ে দেয়। পাশাপাশি বেশি আমানত পেতে ফিক্সড ডিপোজিটের সুদও বাড়ানো হয়। সুদের হার বাড়লে গ্রাহকেরা বেশি বেশি করে সঞ্ছয় করেন। আর ব্যাঙ্কের ও বেশি টাকা ইনভেস্টমেন্ট আসে।

রেপো রেট বাড়লেও সুদের হার বাড়ছে না

রেপো রেট বাড়লেও এসবিআই এখনই আমানতের সুদ বাড়াচ্ছে না। ব্যাংকের চেয়ারম্যান স্পষ্ট করেছেন যে আগামী দুই-তিন মাস সুদ অপরিবর্তিত থাকবে। ব্যাংকের হাতে বর্তমানে ঋণ দেওয়ার মতো পর্যাপ্ত তহবিল রয়েছে। তাই নতুন আমানত টানতে ব্যাংক কোনো তাড়া দেখছে না। তবে ঋণের সুদের হার বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। সহজ কোথায় রেপো রেট বৃদ্ধিতে ব্যাংকে লোনের EMI বেড়ে যাবে, কিন্তু সঞ্চয়ে সুদের হার বাড়বে না।

আরও পড়ুন, ব্যবসা করতে টাকা দিচ্ছে সরকার। এখুনি আবেদন করুন

ফিক্সড ডিপোজিটের গ্রাহকদের ওপর প্রভাব

মধ্যবিত্ত পরিবার ও প্রবীণরা ফিক্সড ডিপোজিটের ওপর ভরসা করেন। রেপো রেট বাড়ায় তাঁরা সুদের হার বৃদ্ধির আশা করেছিলেন। তবে এসবিআই-এর সিদ্ধান্তে তাঁদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ফলে এখনই বাড়তি আয়ের কোনো সুযোগ তৈরি হচ্ছে না। নতুন বিনিয়োগের আগে অন্য ব্যাংকের হার দেখে নেওয়া দরকার।

উপসংহার

এসবিআই-এর এই সিদ্ধান্তে সাধারণ গ্রাহকরা কিছুটা ক্ষতির মুখেই পড়লেন। লোনের কিস্তি বাড়ার ঝুঁকি থাকলেও জমানো টাকায় লাভ বাড়ছে না। বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক মাস বাজার পরিস্থিতি এমনটাই থাকতে পারে। তাই নতুন করে ডিপোজিট করার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। বিভিন্ন ব্যাংকের সুদের হারের তুলনা করাই এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে।

শেয়ার করুন: Sharing is Caring!