Madhyamik Result: কবে প্রকাশিত হবে মাধ্যমিক রেজাল্ট ২০২৬? কিভাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল?

ছাত্র জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা। আর সেই মাধ্যমিক রেজাল্ট ২০২৬ (Madhyamik Result 2026) কবে প্রকাশিত হবে, এবং কিভাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে, এই নিয়ে ছাত্র ছাত্রী ও অভিভাবকদের কৌতূহলের শেষ নেই। আর SIR ও বিধানসভা ভোটের আবহে সঠিক সময়ে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে কিনা, এই নিয়েও বিস্তর সন্দেহ ছিলো। অবশেষে সেই প্রশ্নের উত্তর দিলো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ তথা WBBSE. কবে প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফল, ও কিভাবে এই রেজাল্ট দেখবেন, বিস্তারিত জেনে নিন।

WBBSE Madhyamik Result 2026 Date and Time West Bengal Board

এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিলো ২রা ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিলো ১২ই ফেব্রুয়ারি। মধ্য শিক্ষা পর্ষদ ও বিভিন্ন শিক্ষা বোর্ডের নিয়ম অনুসারে, সাধারণত পরীক্ষা শেষের ৯০ দিনের মধ্যেই রেজাল্ট প্রকাশ করার রেওয়াজ আছে। তবে এবার ভোট ও SIR এর কারনে শিক্ষক শিক্ষিকারা ব্যস্ত থাকায়, এই নিয়ে কিছুটা সংশয় ছিলো। তবে এদিন পর্ষদ থেকে জানিয়ে দেওয়া হলো, সঠিক সময়ে মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে।

মাধ্যমিক রেজাল্ট ২০২৬ কবে?

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এদিন জানান নির্বাচনের কারনে মাধ্যমিকের ফল প্রকাশে দেরি হবে না। মে মাসের মাঝামাঝি মাধ্যমিক রেজাল্ট ২০২৬ প্রকাশিত হবে। গত ১২ই ফেব্রুয়ারি শেষ হয়েছিলো এবারের মাধ্যমিক পরীক্ষা। সেই হিসাবে ১২ই মে শেষ হচ্ছে ৯০ দিন। আর পর্ষদ সভাপতির ঘোষণা অনুযায়ী মে মাসের মাঝামাঝি, অর্থাৎ ১০ থেকে ২০ই মে এর মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে পারে। অর্থাৎ ভোট থাকলেও সঠিক সময়েই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

মাধ্যমিক রেজাল্ট কিভাবে দেখবেন?

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইটেই দেখা যাবে। কিভাবে মাধ্যমিকের ফল দেখবেন ধাপে ধাপে দেখে নিন:

  • প্রথমে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • এরপর “Madhyamik (SE) Results” লিঙ্কে ক্লিক করুন
  • নির্দিষ্ট ফর্মে আপনার রোল নম্বর এবং জন্ম তারিখ লিখুন।
  • ‘Submit’ বাটনে ক্লিক করুন।
  • রেজাল্ট বা মার্কশিট ডাউনলোড করুন

উল্লেখ্য, ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় মোট ৯৭১৩৪০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। গত বছর এই পরিমাণ ৯ লাখ ৫০ হাজারের মতো ছিলো। এবছর মোট ৪২৬৭৩৩ জন ছাত্র ও ৫৪৪৬০৬ জন ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এরমধ্যে একজন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী ও পরীক্ষা দিয়েছেন। পশ্চিমবঙ্গের মোট ২৬৮২ পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো।

click here red button

পরীক্ষা দেওয়ার পর থেকেই পরীক্ষার্থীরা রেজাল্টের অপেক্ষা করতে থাকে। আর রেজাল্ট প্রকাশিত হওয়ার পরই ফের সায়েন্স আর্টস আর কমার্সের বাছাই প্রতিযোগিতা। তবে এই প্রতিযোগিতার চাপে, রেজাল্টের আগেই অনেকে পড়াশোনা ও টিউশন শুরু করে দেয়। দৌড় শুরুর আগে যতটা এগিয়ে থাকা যায় আর কি! তবে রেজাল্ট যাই হোক, জীবনের প্রথম বড় পরীক্ষার ফল নিয়ে কৌতূহলী প্রায় সকলেই। এবার কবে এই ফল প্রকাশিত হয়, সেটাই দেখার। ফলাফল প্রকাশিত হওয়া মাত্রই EK24 News এ ও রেজাল্ট দেখতে পাবেন। তাই ফলো করে রাখুন আমাদের পেজটি।

শেয়ার করুন: Sharing is Caring!