Annapurna Yojana: আবার অন্নপূর্ণা যোজনার ফর্ম যাচাই হবে। বাদ যাবে প্রচুর নাম

পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে বর্তমানে রাজ্যজুড়ে সাধারণ মহিলাদের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে। তার সাথে অভাব অভিযোগ ও বিতর্ক ও চলছে। অনেকেই আবেদন করেও টাকা পাননি। যে কারনে এলাকায় তীব্র ক্ষোভ প্রকাশ পাচ্ছে। গতকাল মন্ত্রী অগ্নিমিত্রা পল এর কাছেও নানান অভিযোগ করেন মহিলারা। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনিক স্তরে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। যোগ্য যারা টাকা পাননি তাদের এবং কোনও অভিযোগ থাকলে খতিয়ে দেখা হচ্ছে।

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা ফর্ম আবার যাচাই হবে

ভুলভ্রান্তি সংশোধনের লক্ষ্যে জমা পড়া সমস্ত অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম নতুন করে যাচাই করা হচ্ছে। বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় সরকারি পোর্টালে তথ্য সমন্বয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। আধিকারিকরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নাম এবং পরিচয়ের প্রমাণপত্র পুনরায় পরীক্ষা করে দেখছেন। তথ্যে কোনো ত্রুটি বা গরমিল থাকলে তা সংশোধন না হওয়া পর্যন্ত টাকা আটকে থাকছে। এই যাচাই পর্ব শেষ হলেই বৈধ আবেদনকারীদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে।

কাদের ফর্ম বাতিল হতে পারে

নিয়ম বহির্ভূত বা ভুল তথ্য দিয়ে Annapurna Yojana Form জমা করে অনেকেই টাকা পেয়ে গেছেন। অভিযোগ এসেছে, অনেকেই দোতলা বাড়িতে থেকে ২ কামরা বিশিষ্ট ঘর লিখেছেন। অনেকের স্বামী সরকারি চাকরি করলেও সেটা উল্লেখ করেননি। অনেকেরই চারচাকা গাড়ি থাকলেও লুকিয়ে গেছেন, এই ফর্ম গুলো বাতিল হবে। এই দুমাস টাকা পেলেও ফর্ম আবার বাতিল হতে পারে।

কারা নিশ্চিত টাকা পাবে, দেখে নিন

অগ্নিমিত্রা পল কি বললেন?

একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে অভিভাবক গিয়ে মহিলাদের তীব্র প্রশ্নের মুখে পড়েন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল। মহিলারা সরাসরি মন্ত্রীর কাছে জানতে চান কেন তাঁরা নির্ধারিত ৩০০০ টাকা পাচ্ছেন না। জবাবে মন্ত্রী জানান, কম সময়ে এতো আবেদন, সার্ভারে তুলতে সময় লাগে। পাশাপাশি কিছু অসাধু ব্যক্তি অযোগ্যদের নাম ঢুকিয়ে এই জটিলতা তৈরি করেছে বলে তিনি দাবি করেন। তবে মুখ্যমন্ত্রী বিষয়টি জানেন এবং দ্রুত যোগ্যদের টাকা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

মহিলাদের কি করণীয়?

আবেদন করেও টাকা না পেয়ে থাকলে স্থানীয় সেবা সেতু শিবিরে গিয়ে অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক করে নিন। মোবাইল থেকেও চেক করতে পারবেন। ব্যাঙ্কে একাউন্ট নম্বর সঠিক এবং DBT Link আছে কিনা সেটিও যাচাই করবেন। ফর্মে নাম বা ব্যাঙ্ক সংক্রান্ত কোনো ভুল থাকলে অবিলম্বে প্রয়োজনীয় নথি দিয়ে সংশোধন করাতে হবে।

উপসংহার

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) মূল উদ্দেশ্য হলো সাধারণ মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী এবং সুরক্ষিত করে তোলা। প্রযুক্তিগত সমস্যা ও প্রশাসনিক ত্রুটি দ্রুত মেটাতে প্রশাসন এখন সক্রিয় পদক্ষেপ নিচ্ছে। ভুয়ো তথ্য বাদ দিয়ে প্রকৃত হকদারদের চিহ্নিত করাই এই মুহূর্তে প্রধান অগ্রাধিকার। সরকারি আশ্বাসের ওপর আস্থা রেখে উপভোক্তারা নিজেদের নথিপত্র ঠিক রাখার চেষ্টা করছেন। সমস্ত জটিলতা দূর হলে খুব শীঘ্রই প্রতিটি যোগ্য উপভোক্তা তাঁদের ন্যায্য অধিকারের টাকা পেয়ে যাবেন।

শেয়ার করুন: Sharing is Caring!