শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ফের রাজ্য স্তরে সম্মানিত হলেন (Vidyasagar Siksha Samman Award 2026) বাংলার কৃতী শিক্ষক প্রশান্ত কুমার মারিক। এবার তিনি পেলেন মর্যাদাপূর্ণ Vidyasagar Siksha Samman Award 2026 বা বিদ্যাসাগর শিক্ষা সম্মান পুরস্কার ২০২৬।
বাংলার গর্ব, শ্যামনগরের কৃতী শিক্ষকের মুকুটে নয়া পালক – Vidyasagar Siksha Samman Award 2026
উল্লেখ্য, প্রশান্ত কুমার মারিক শ্যামনগরের শালবাগান জি.এস.এফ.পি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ২০২৪ সালে তিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক হিসেবে দেশের ৫০ জন শ্রেষ্ঠ শিক্ষকের তালিকায় স্থান পেয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি National Teachers Award 2024 গ্রহণ করেন।
জানা গিয়েছে, পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শ ও শিক্ষা আন্দোলনকে সামনে রেখে প্রতি বছর দেশের সেরা শিক্ষাবিদদের এই Vidyasagar Siksha Samman প্রদান করা হয়। ২০২৬ সালে প্রাথমিক শিক্ষায় উদ্ভাবনী পদ্ধতি, QR কোড ভিত্তিক ক্লাসরুম, ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা এবং সমাজসেবামূলক কাজের জন্য এই পুরস্কারের জন্য তাঁকে নির্বাচিত করা হয়েছে।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গে ৭ম বেতন কমিশন গঠন। কত টাকা বেতন বাড়বে, সম্ভাব্য হিসাব দেখে নিন
পুরস্কার প্রাপ্তির পর শিক্ষক প্রশান্ত কুমার মারিক বলেন, “এই সম্মান আমার একার নয়, আমার ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং আমার বিদ্যালয়ের সকল শিক্ষকের। বিদ্যাসাগরের নামাঙ্কিত পুরস্কার পাওয়া আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। সামগ্রিক বিকাশ ও শিক্ষাদানের কাজে আমাকে আরও বেশি দায়িত্বশীল করবে। এই সম্মান আমি আমার সমস্ত ছাত্রছাত্রী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উৎসর্গ করছি।”
শিক্ষাদানের ক্ষেত্রে অভিনব পদ্ধতি প্রয়োগ, পিছিয়ে পড়া পড়ুয়াদের মূল স্রোতে ফিরিয়ে আনা এবং বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নে প্রশান্ত কুমার মারিকের ভূমিকা দীর্ঘদিনের। এর আগে তিনি শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের জন্য ভারতের মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় শিক্ষক পুরস্কার’ লাভ করেছিলেন। এবার বিদ্যাসাগরের আদর্শে অনুপ্রাণিত এই রাজ্য স্তরের সর্বোচ্চ শিক্ষা সম্মান তাঁর মুকুটে নতুন পালক যোগ করল। শিক্ষা মহলে এই খবরে খুশির হাওয়া। তাঁর এই সাফল্যে গর্বিত ইছাপুর বিধানপল্লী তথা সমগ্র উত্তর ২৪ পরগনা জেলা।