বর্তমানে রেশন কার্ড (Ration Card) শুধুমাত্র বিনামূল্যে রেশন পাওয়ার মতো শুধুমাত্র একটি কার্ড নয়। এটি আধার কার্ড, ভোটার কার্ডের মতো একটি পরিচয়পত্র ও বটে। অনেকেই প্রতিমাসে ফ্রি রেশন তোলেন না, যার জেরে কয়েকমাস পর এটি বাতিল বা নিস্ক্রিয় হয়ে যেতে পারে। PDS তথা খাদ্য দপ্তরের তথ্য অনুযায়ী প্রায় ৪০ লাখ কার্ড বাতিল হয়েছে। যদিও তার মধ্যে বেশিরভাগই মৃত ব্যাক্তির। তবে, এর মধ্যে বড় একটি অংশ, নিয়মিত রেশন না তোলার ফলে নিস্ক্রিয় হয়েছে। এবার সেই কার্ড গুলোকে কিভাবে সচল করবেন, এবং রেশন কার্ড সচল রাখতে কি করণীয়, বিস্তারিত এই প্রতিবেদনে জেনে নিন।
Ration Card – প্রচুর রেশন কার্ড বাতিল
নিয়মিত রেশন না তোলার কারনে, অথবা KYC আপডেট না করার কারনে অনেক কার্ড বাতিল হয়েছে। তবে নিয়মত রেশন না তুললেও আপনার কার্ডটি চালু রাখা জরুরী। কারন আগামীতে রান্নার গ্যাসের সঙ্কট শুরু হলে, কেরোসিনের প্রয়োজনও কিন্তু পড়তে পারে। তাই কেরোসিন তোলার জন্য হোক বা বিনামূল্যে রেশন তোলা বা রেশন কার্ড কে সচল রাখার জন্য কি কি করতে হবে জেনে নিন।
বর্তমানে রেশন কার্ডের প্রয়োজনীয়তা
এই কার্ডের মাধ্যমে ভারত সরকার সাধারণ মানুষকে স্বল্পমূল্যে চিনি, আটা, চাল ও ডাল সরবরাহ করে থাকে। সম্প্রতি বিশ্বজুড়ে জ্বালানি সংকটের কারণে কেরোসিনের প্রয়োজনীয়তা নতুন করে অনুভূত হচ্ছে বিভিন্ন মহলে। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার রেশন দোকান থেকে পুনরায় কেরোসিন সরবরাহ করার পরিকল্পনা গ্রহণ করেছে। ফলে যাদের কার্ড অকেজো হয়ে আছে, তারা এই সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনার কার্ডটি সচল রাখা অত্যন্ত জরুরি একটি বিষয়।
রেশন কার্ড কেন নিষ্ক্রিয় হতে পারে?
চলতি মাসে অনেকেরই কার্ড বাতিল বা নিস্ক্রিয় হয়েছে। কি কি কারনে রেশন কার্ড কেন বন্ধ হয়ে যায় জেনে নিন। এর প্রধান কারণ হতে পারে কার্ডের সাথে আধার নম্বর যুক্ত না থাকা বা ই-কেওয়াইসি (e-KYC) না করা। এ ছাড়া আপনি যদি টানা কয়েক মাস রেশন দোকান থেকে খাদ্যসামগ্রী সংগ্রহ না করেন, তবে কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। সরকারি নিয়ম অনুযায়ী, প্রতিটি কার্ডের সঠিক তথ্য যাচাইয়ের জন্য সময়মতো কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক। তথ্যগত গরমিল থাকলেও অনেক সময় প্রশাসন থেকে কার্ডটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
রেশন কার্ডটি চালু আছে কিনা, কিভাবে যাচাই করবেন?
- আপনার কার্ডটি চালু আছে কিনা, সেটা জানতে ‘UMANG App’ ইন্সটল করুন।
- এরপর নিজের মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করুন এবং একটি পিন সেট করে নিন।
- এরপর সার্চ অপশনে গিয়ে ‘PDS’ বা ‘My Ration’ লিখে সার্চ রাজ্য সিলেক্ট করুন।
- এবার কার্ডের নম্বর দিলেই কার্ডটি সক্রিয় আছে কিনা জেনে যাবেন।
আপনার নিস্ক্রিয় রেশন কার্ড কিভাবে চালু করবেন?
Ration Card Status Check করার পর যদি কার্ড টি চালু থাকে তাহলে আর কিছু করতে হবে না। শুধুমাত্র নিয়মিত রেশন তুলতে হবে। আর যদি কার্ড টি বন্ধ বা নিস্ক্রিয় হয়ে যায় তাহলে। ফের চালু করতে হবে। সেটি কিভাবে চালু করবেন, দেখে নিন।
- UMANG App থেকে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করুন।
- এরপর ‘e-KYC’ অপশনে গিয়ে পরিবারের যে সদস্যের কার্ড বন্ধ হয়েছে তার নাম সিলেক্ট করুন।
- এবার KYC এর স্থানে আধার নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিন।
- আধার ভেরিফিকেশন মেসেজ থেকে OTP ভেরিফাই করুন।
- এরপর সব কিছু ঠিক থাক থাকলে কার্ড চালু হয়ে যাবে।
- এতেও কার্ড চালু না হলে দুয়ারে সরকার ক্যাম্পে বা রেশন অফিসে যেতে হবে।
রেশনে আবার তেল দেবে
পরিবেশগত কারণে এক সময় রেশন দোকান থেকে কেরোসিন তেল দেওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ও সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বদলাতে চলেছে। ডিলার্স ফেডারেশনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে কেরোসিন পুনরায় চালুর আবেদন জানানো হয়েছিল। এর প্রেক্ষিতেই সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে রেশন দোকানগুলোতে কেরোসিন তেল ফিরিয়ে আনা হচ্ছে। এখন আপনার কার্ডটি সচল থাকলে আপনি সহজেই চাল ও গমের পাশাপাশি কেরোসিনও সংগ্রহ করতে পারবেন।
উপসংহার
রেশন কার্ড কেবল সরকারের থেকে সুবিধা পাওয়ার জন্য নয়, এটি নিয়মিত ব্যবহারের বিষয়। কার্ডটি সচল রাখতে নির্দিষ্ট সময় অন্তর রেশন দোকান থেকে অন্তত একবার হলেও সামগ্রী তোলা উচিত। যদি কোনো কারণে আপনি দীর্ঘদিন রেশন তুলতে না পারেন, তবে অন্তত অনলাইন পোর্টালে গিয়ে স্ট্যাটাস পরীক্ষা করে দেখুন। সময়মতো আধার লিঙ্কিং এবং কেওয়াইসি করিয়ে রাখলে ভবিষ্যতে কার্ড বন্ধ হওয়ার কোনো ভয় থাকবে না। প্রযুক্তির এই যুগে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের অধিকার বজায় রাখা এখন অনেক বেশি সহজ।
