Supplementary Voter List Download: পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধনের ড্রাফট লিস্ট এ সকলের নাম থাকলেও চূড়ান্ত ভোটার তালিকায় (SIR Final List) এ প্রায় ৬০ লাখ ভোটার বিবেচনাধীন থেকে যায়। আর নিবাচন কমিশনের প্রতিশ্রুতি মতো এবার সাপ্লিমেন্টারি লিস্টে প্রায় ৩০ লাখ এর কাছাকাছি ভোটারের দাবি নিস্পত্তি হবে, এবং তাদের স্ট্যাটাস এই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট এ দেখা যাবে। এবার কিভাবে এই লিস্ট দেখবেন, এবং Adjudication অবস্থা থেকে নাম বাদ গেল নাকি নাম চূড়ান্ত তালিকায় থেকে গেল, সেটাও কিভাবে দেখবেন, জেনে নিন।
West Bengal SIR Supplementary Voter List download pdf
SIR Final List বা চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম Under Adjudication পর্যায়ে ছিলো তাদের নাম বিবেচনার পর আছে কিনা, সেটিই এই তালিকায় জানা যাবে। এবং কিছু নoতুন আবেদন ও যাদের স্ক্রুটিনি বা হেয়ারিং হয়ে গেছে, তাদের নাম ও এই তালিকায় থাকতে পারে। নিচের পদ্দতির মাধ্যমে আপনি এই তালিকা ডাউনলোড (Supplementary Voter List Download) বা নিজের নাম আছে কিনা দেখতে পাবেন।
ভোটার তালিকায় নাম আছে তো? অনলাইনে সাপ্লিমেন্টারি লিস্ট চেক করার সহজ পদ্ধতি
গণতান্ত্রিক দেশে ভোট দেওয়া প্রতিটি নাগরিকের পরম অধিকার। তবে অনেক সময় দেখা যায়, পুরনো ভোটার তালিকায় নাম থাকলেও সংশোধিত বা নতুন তালিকায় নাম খুঁজে পাওয়া যায় না। নির্বাচন কমিশন প্রতি বছরই ভোটার তালিকা হালনাগাদ করে এবং মূল তালিকার পাশাপাশি একটি ‘সাপ্লিমেন্টারি লিস্ট’ বা পরিপূরক তালিকা প্রকাশ করে। এই তালিকায় নতুন ভোটারদের নাম এবং পুরনো ভোটারদের সংশোধিত তথ্য স্থান পায়। বর্তমান ডিজিটাল যুগে এই তালিকা দেখার জন্য আর সরকারি অফিসে দৌড়ঝাঁপ করার প্রয়োজন নেই। আপনি নিজের স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমেই এই গুরুত্বপূর্ণ কাজটি কয়েক মিনিটে সেরে ফেলতে পারেন। নিচের ছবিতে ক্লিক করে দেখতে পারেন।
ভোটার তালিকার সাপ্লিমেন্টারি লিস্ট
নির্বাচন কমিশন যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে, তারপরও অনেকে নতুন নাম তোলার আবেদন জানান। এই সমস্ত নতুন আবেদনকারীদের নাম যে অতিরিক্ত তালিকায় যুক্ত করা হয়, তাকেই সাপ্লিমেন্টারি লিস্ট বলা হয়। এছাড়া কারো তথ্যে ভুল থাকলে বা ঠিকানা পরিবর্তন করলে সেই সংশোধিত নামও এই তালিকায় থাকে। এবং এবারের SIR এ Under Adjudication পর্যায়ে ছিলো তাদের নাম ও এই তালিকায় যুক্ত হয়েছে। মূলত মূল তালিকার পরিশিষ্ট হিসেবে এটি কাজ করে যা নির্বাচনের ঠিক আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আপনি যদি সম্প্রতি ভোটার কার্ডের জন্য আবেদন করে থাকেন, তবে এই তালিকাটি পরীক্ষা করা জরুরি। অনেক ক্ষেত্রে মূল তালিকায় নাম না থাকলেও পরিপূরক তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত থাকতে পারে।
ভোটার তালিকায় নিজের নাম নিশ্চিত করার জন্য প্রথমেই আপনাকে জাতীয় ভোটার সেবা পোর্টাল বা নির্বাচন কমিশনের অফিসিয়াল সাইটে যেতে হবে। সেখানে ‘Search in Electoral Roll’ নামক একটি বিশেষ বিকল্প বা অপশন খুঁজে পাবেন।
এই অপশনে ক্লিক করলে আপনি দুটি পদ্ধতিতে নিজের নাম অনুসন্ধান করার সুযোগ পাবেন। প্রথমটি হলো আপনার ব্যক্তিগত বিবরণ যেমন— নাম, বয়স, লিঙ্গ এবং বিধানসভা কেন্দ্রের নাম দিয়ে খোঁজা। দ্বিতীয় এবং সবচেয়ে সহজ পদ্ধতিটি হলো আপনার ভোটার কার্ডের ‘এপিক’ (EPIC) নম্বর ব্যবহার করা। সঠিক তথ্য প্রদান করলে স্ক্রিনে আপনার ভোটার বিবরণ এবং তালিকার বর্তমান স্থিতি প্রদর্শিত হবে।
অনলাইনে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ডাউনলোড করার সঠিক নিয়ম
যদি আপনি পুরো এলাকার বা নিজের বুথের পরিপূরক তালিকাটি পিডিএফ আকারে দেখতে চান, তবে পদ্ধতিটি সামান্য ভিন্ন। এর জন্য আপনাকে আপনার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে গিয়ে ‘Draft Electoral Roll’ বা ‘Final Electoral Roll’ এবং supplementary voter list লিঙ্কে ক্লিক করলে জেলার নাম নির্বাচনের অপশন আসবে।
জেলা নির্বাচনের পর আপনার নির্দিষ্ট বিধানসভা কেন্দ্র এবং বুথ বা পোলিং স্টেশনের নাম সিলেক্ট করতে হবে। এরপর একটি ক্যাপচা কোড দিলেই সেই বুথের সম্পূর্ণ ভোটার তালিকা (Supplementary Voter List Download) আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে। অফিসিয়াল সাইটের এই তালিকার শেষ অংশে সাধারণত নতুন সংযোজিত বা সাপ্লিমেন্টারি নামগুলো দেখতে পাওয়া যায়।

