দীর্ঘ 3 মাস পর অবশেষে প্রকাশিত হলো West Bengal SIR Final Voter List বা পশ্চিমবঙ্গের SIR ফাইনাল ভোটার লিস্ট (ভোটার তালিকা নিবিড় সংশোধনের চুড়ান্ত তালিকা). মোবাইল থেকে এই তালিকা কিভাবে দেখবেন, ও এই বিষয়ে কি কি আপডেট আছে, সমস্ত কিছু নিয়েই এই প্রতিবেদন। এই লিস্টে ৩ ভাগে ভাগ করা হয়েছে,
- Approved
- Deleted
- Under Adjudication
West Bengal SIR Final Voter List 2026
পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়েই প্রকাশিত, SIR এর চূড়ান্ত তালিকা। তবে এই লিস্টে সবার নাম থাকাতে অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে। একই তালিকায় এই ৩ শ্রেণীর নাম রয়েছে। যাদের নামের পাশে ইন্ডিকেট করা আছে, কোন ক্ষেত্রে তাদের কি করণীয় জেনে নিন।
পশ্চিমবঙ্গের চূড়ান্ত তালিকা
SIR ড্রাফট লিস্টের মতো এই লিস্টেও (West Bengal SIR Final Voter List 2026) সকলের নাম থাকছে। তবে এই তালিকায় যোগ্য অযোগ্য ও বিচারাধীন বিষয়টি চিন্তিত করা আছে।
বিষয়টি সহজ ভাষায় বোঝা যাক-
যাদের নামের পাশে কিছু লেখা নেই, অর্থাৎ তাদের নাম রয়েছে। এবং যাদের নামের পাশে ডিলিটেড লেখা তাদের নাম কাটা গেছে। আর যাদের নামের পাশে Under অ্যাজুডিকেশন বা বিচারাধীন রয়েছে, তাদের ক্ষেত্রে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
অর্থাৎ পশ্চিমবঙ্গের খসড়া তালিকায় প্রথমে ৭ কোটি ৬৬ লক্ষ ভোটারের নাম ছিল, সেখান থেকে ৫৮ লক্ষ নাম মৃত, স্থান্তারিত বা খুঁজে পাওয়া যায়নি ক্যাটাগরি থেকে বাদ দিয়ে ৭ কোটি ৮ লাখ হয়েছে। আপাতত, ৭ কোটি ৮ লাখেরই নামই এই তালিকায় থাকছে। তবে জুডিশিয়াল ভেরিফিকেশন (Under Adjudication) শেষ হলেই Under অ্যাজুডিকেশন স্ট্যাটাস থেকে হয় ডিলিটেড হবে নয়তো approved হবে।
সেটা পরবর্তী তে সাপ্লিমেন্টারি তালিকায় দেখা যাবে। সাপ্লিমেন্টারি তালিকায় এই ভোটারদের পাশাপাশি নতুন ভোটারদের নাম ও এড হবে। বিধানসভা ভেদে, নমিনেশন জমা দেওয়ার দিন পর্যন্ত নাম সংযোজন ও বিয়োজন করা যাবে। অর্থাৎ সপ্লিমেন্টারি তালিকায় প্রকাশিত নতুন পুরাতন সকলেই এবার ভোট দিতে পারবেন। যাদের ডিলিটেড রয়েছে তাদের 6 নম্বর ফর্ম ফিলাপ করে আবার আবেদন করতে পারবেন। এবং যাদের বিচারাধীন রয়েছে, তাদের আপাতত অপেক্ষা করতে হবে।
SIR ফাইনাল ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন?
এবার জেনে নিন, কিভাবে এই তালিকা দেখবেন। চূড়ান্ত ভোটার তালিকা ডাউনলোড করতে হলে, এই লিংক এ ক্লিক করে নিজের ভোটার কেন্দ্র উল্লেখ করলেই তালিকা দেখতে পাবেন। এছাড়া নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট এবং ইসিআই নেট অ্যাপে এসআইআরের চূড়ান্ত তালিকা দেখতে পাবেন। এখন ডাউনলোড না হলে, কিছুক্ষণ অপেক্ষা করুন। হাই ট্রাফিক এবং সার্ভার জনিত সমস্ত্যার জন্য একটু অসুবিধা হতে পারে।
