LIC Jeevan Utsab: দুর্গা পুজোয় LIC এর বাম্পার পলিসি। মাত্র ৫ বছর প্রিমিয়াম দিয়ে সারা জীবন প্রতিমাসে টাকা পাবেন।

ভারতীয় জীবন বীমা কর্পোরেশন (Life Insurance Corparation of India) উৎসবের মরসুমে এলআইসি জীবন উৎসব পলিসি তথা LIC Jeevan Utsab Policy চালু করেছে, যেখানে মাত্র ৫ বছর অল্প অল্প প্রিমিয়াম দিয়ে, সারা জীবন মাসে মাসে টাকা পাতে পারেন। এই পলিসি (LIC New Policy) যেকোনো গ্রাহকের একটি স্থায়ী ইনকামের মাধ্যম হতে পারে। তাই LIC Jeevan Utsab Plan এর সমস্ত বিবরণ জেনে নিন।

LIC Jeevan Utsab Plan Details and Benefits

মাত্র অল্প কয়েকদিন আগে এই পলিসি লঞ্চ হবার পর থেকেই LIC জীবন উৎসব পলিসি একটি অসাধারণ লাইফ ইনস্যুরেন্স প্ল্যান বা LIC Policy হিসেবে পরিচিতি লাভ করেছে। এই জীবন বিমা পলিসি এর মাধ্যমে শুধুমাত্র বিমা সুরক্ষাই দেয় না, বরং সঞ্চয়ের সুবিধা যুক্ত করে দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে। এটি নন-লিঙ্কড এবং নন-পার্টিসিপেটিং প্ল্যান। যার ফলে শেয়ারবাজারের ওঠানামার ঝুঁকি থেকে মুক্ত থাকা যায়। পলিসি গ্রাহকেরা মাত্র ৫ বছর প্রিমিয়াম দিয়েই জীবনব্যাপী নিয়মিত আয়ের সুবিধা নিতে পারেন। এই ধনী গরীব নির্বিশেষে গ্রাহকের চাহিদা মতো প্রিমিয়াম বেছে নিতে পারেন। এই প্ল্যানটি পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত করার পাশাপাশি বিনিয়োগের মতো রিটার্ন প্রদান করে। নিচে আমরা এই LIC লাইফ ইনস্যুরেন্স প্ল্যানের বিস্তারিত আলোচনা করব, যাতে আপনি সহজেই সিদ্ধান্ত নিতে পারেন।

LIC Jeevan Utsab Policy

LIC জীবন উৎসব পলিসি একটি সম্পূর্ণ জীবন বীমা পরিকল্পনা, যাতে এক দিকে সঞ্চয়ের মাধ্যম এবং অন্যদিকে জীবন সুরক্ষা ও প্রদান করে। এতে কোনো শেয়ার মার্কেট বা বাজারের ঝুঁকি নেই। এতে গ্যারান্টেড রিটার্ন পাওয়া যায়। পলিসির মূল শক্তি হলো গ্যারান্টিড অ্যাডিশন, যা প্রিমিয়াম পরিশোধের সময়কালে প্রতি বছর যোগ হয়। এই বৈশিষ্ট্যটি আপনার অর্থকে ধীরে ধীরে বাড়িয়ে তোলে, যা দীর্ঘকালীন আর্থিক পরিকল্পনার জন্য আদর্শ।

এছাড়া, এতে ফ্লেক্সি ইনকাম অপশন রয়েছে,অর্থাৎ আপনি যেমন চাইবেন প্রিমিয়াম দিতে পারেন। ৫ বছর পর চাইলে বন্ধ ও করে দিতে পারেন। আপনার প্রয়োজন অনুসারে বিনিয়োগের ধরন পরিবর্তন করতে পারেন। সামগ্রিকভাবে, এই পলিসি গ্যারান্টেড রিটার্নের সাথে ব্যাংক ও পোস্ট অফিস থেকে বেশি রিটার্ন পাওয়া যায়, আর তার সাথে জীবন বিমা কভারেজ ও পাওয়া যায়।

আরও পড়ুন, অল্প টাকা দিয়ে বড়লোক হতে চান? সরকারি সাহায্য নিয়ে আজই শুরু করুন।

এলআইসি জীবন উৎসব পলিসির যোগ্যতা ও কাদের জন্য সেরা?

ভারতবর্ষের যেকোনো বয়সের গ্রাহক এই LIC জীবন উৎসব পলিসি পেতে পারেন। আবেদনকারীর বয়স ৯০ দিন থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে, যা শিশু থেকে প্রবীণদের জন্য উপযোগী। প্রিমিয়াম পরিশোধের মেয়াদ ৫ থেকে ১৬ বছরের মধ্যে নির্বাচন করা যায়, যা আপনার আর্থিক সামর্থ্য অনুসারে সামঞ্জস্যপূর্ণ। সর্বনিম্ন সাম অ্যাসিওরড ৫ লক্ষ টাকা, যা উচ্চ মূল্যের পলিসির জন্য ছাড়ও দেয়। এই যোগ্যতা মেনে চললে যেকোনো ভারতীয় নাগরিক এটি কিনতে পারেন। এটি পরিবারের সকল সদস্যের জন্য একটি সাধারণ বিকল্প হয়ে ওঠে।

এই পলিসিতে প্রিমিয়াম জমার নিয়ম

LIC Jeevan Utsab Plan পলিসির প্রিমিয়ামের পরিমাণ পলিসি গ্রাহকের বয়স, সাম অ্যাসিওরড এবং মেয়াদের ওপর নির্ভর করে। এই তিনটি ফ্যাক্টর বিবেচনা করে প্রিমিয়াম হিসাব (LIC Jeevan Utsab Plan Calculator) করা হয়। নিচে একটি উদাহরণ দেওয়া হলো।

LIC Jeevan Utsab Plan Calculator

উদাহরণস্বরূপ, ৫ লক্ষ টাকার সাম অ্যাসিওরড এবং ৫ বছরের মেয়াদে বার্ষিক প্রিমিয়াম প্রায় ১.১৬ লক্ষ টাকা হতে পারে। এই পরিশোধের পর ৫ বছরের ওয়েটিং পিরিয়ড শেষ হলে, ১০ম বছর থেকে সুবিধা শুরু হয়। প্রিমিয়াম পরিশোধের সময়কালে গ্যারান্টিড অ্যাডিশন যোগ হয়, যা আপনার ফান্ডকে শক্তিশালী করে। এই গণনা সহজ করার জন্য অফিসিয়াল সাইট থেকে LIC Policy calculator ব্যবহার করতে পারেন। এটি আপনার বাজেটের সাথে মিলিয়ে প্ল্যান তৈরি করতে সাহায্য করে।

আরও পড়ুন, প্রতিমাসে ৫০০০ টাকা দিচ্ছে সরকার। এখানে আবেদন করুন।

সারা জীবনের আয়ের পথ

LIC জীবন উৎসব পলিসি এর মূল আকর্ষণ হলো সারাজীবনের নিয়মিত আয়ের ব্যবস্থা। এই পলিসি কমপক্ষে ৫ বছর চালানোর পর, ১১তম বছর থেকে সাম অ্যাসিওরডের ১০% পরিমাণ প্রতি বছর পেমেন্ট হিসেবে পাওয়া যায়, যা আজীবন চলতে থাকে। এটি নিয়মিত ইনকাম বেনিফিট বা ফ্লেক্সি ইনকাম অপশনের মাধ্যমে নির্বাচন করা যায়। যদি আপনি পেমেন্ট না নেন, তাহলে এটি ৫.৫% সুদে জমা থাকে এবং বৃদ্ধি পায়। এই সুবিধা রিটায়ারমেন্ট পরিকল্পনার জন্য আদর্শ, কারণ এটি স্থিতিশীল আয় নিশ্চিত করে। এছাড়া, ট্যাক্স সুবিধা আছে, যেমন ৮০সি-এর অধীনে ক্রেডিট।

ডেথ বেনিফিট এবং অতিরিক্ত সুরক্ষা

LIC জীবন উৎসব পলিসিতে মৃত্যুর ক্ষেত্রে নমিনীকে সাম অ্যাসিওরডের সমান অর্থ পাওয়া যায়, সাথে গ্যারান্টিড অ্যাডিশন যোগ হয়। এটি ইনস্টলমেন্টে নেওয়ার অপশনও রয়েছে, যা ৫, ১০ বা ১৫ বছরের মধ্যে ৩ ভাগ করে ও নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে রিটার্ন আরও বেশি পাবেন। এর সাথে অ্যাক্সিডেন্টাল ডেথ রাইডার যোগ করে সুরক্ষা বাড়ানো যায়। এই বৈশিষ্ট্যটি পরিবারের আর্থিক স্থিতিশীলতা রক্ষা করে। পলিসি চালুর ২ বছর পর থেকে এই পলিসির উপর ভিত্তি করে লোন ও পাওয়া যায়।

ট্যাক্স মকুবের পর, এই বছরের সেরা ৫ LIC পলিসি। এখানে দেখুন।

LIC জীবন উৎসব পলিসি কেন নেবেন?

LIC Jeevan Utsab Plan পলিসি এর মাধ্যমে সবচেয়ে বড় সুবিধা হলো, ৫ বছর টাকা দিয়ে সারা জীবন মাস মাইনের মতো টাকা পেয়ে যাওয়া। আর এটি গ্যারান্টেড ও শেয়ার মার্কেটের রিস্ক-ফ্রি রিটার্ন প্রদান করে। অর্থাৎ এই টাকা শেয়ার মার্কেটে খাটে না, তাই রিস্ক কম। যা অন্যান্য প্ল্যানের থেকে আলাদা। হাই সাম অ্যাসিওরড রেবেট ছাড় পেয়ে খরচ কমানো যায়। এই পলিসি রিটায়ারমেন্ট এবং শিক্ষা ফান্ডিং-এর জন্য উপযোগী। এটি আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। সর্বশেষে, এটি একটি স্মার্ট আর্থিক সিদ্ধান্ত।

আরও পড়ুন, হটাত টাকার দরকার হলে, এই প্রকল্পে আবেদন করুন।

Disclaimer

LIC ভারত সরকারের একটি বিমা প্রতিষ্ঠান। গ্রাহকের সুবিধার্থে এই তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে। বিনিয়োগের সমস্ত তথ্য অফিসিয়াল এরবসাইট ও সংবাদ মাধ্যম থেকে নেওয়া হয়েছে। বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এটি কোনও স্পন্সরশিপ কন্টেন্ট নয়। গ্রাহকের জ্ঞাতার্থে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

শেয়ার করুন: Sharing is Caring!