স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) তার প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে SBI Asha Scholarship 2025 নামে একটি বিশাল শিক্ষা স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে, যা মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা করবে। এই এসবিআই আশা স্কলারশিপ ২০২৫-এর মাধ্যমে দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা উপকৃত হবে, বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের সন্তানরা। এই উদ্যোগটি এসবিআই আশা ফাউন্ডেশনের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) অংশের অধীনে পরিচালিত হচ্ছে। কিভাবে এই স্কলারশিপ পাবেন, আশা স্কলারশিপের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, স্কলারশিপে টাকার পরিমাণ, সমস্ত কিছু জেনে নিন।
SBI Asha Scholarship 2025 details
এসবিআই আশা স্কলারশিপ ২০২৫ শুধুমাত্র আর্থিক সাহায্যই প্রদান করবে না, বরং তরুণ প্রজন্মের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সহায়তা করবে। প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রী এই স্কলারশিপের সুবিধা পাবেন, যা ভারতের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এই স্কলারশিপ সহজে কিভাবে পাওয় যাবে, কোন ক্লাসে কত টাকা পাওয়া যাবে, নিচে উল্লেখ করা হলো।
SBI Asha Scholarship Eligibility Criteria
এসবিআই আশা স্কলারশিপ ২০২৫-এর জন্য যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এমনভাবে যাতে সত্যিকারের মেধাবী ছাত্রছাত্রীরা সুবিধা পান। প্রথমত, আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে এবং গত শিক্ষাবর্ষে কমপক্ষে ৭৫ শতাংশ নম্বর বা ৭.০ সিজিপিএ অর্জন করতে হয়েছে। স্কুল স্তরের ছাত্রছাত্রীদের (ক্লাস ৯ থেকে ১২) জন্য পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার বেশি হতে পারবে না। কলেজ স্তরের (স্নাতক এবং স্নাতকোত্তর) শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সীমা ৬ লক্ষ টাকা।
এই শিক্ষা স্কলারশিপের অধীনে আইআইটি এবং আইআইএম-এর ছাত্রছাত্রীরা, চিকিৎসা কোর্সের শিক্ষার্থীরা এবং বিদেশে পড়তে চাওয়া যুবক-যুবতীরা বিশেষভাবে অন্তর্ভুক্ত। এসসি/এসটি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা যারা শীর্ষ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিতে চান, তাদের জন্যও আলাদা সুবিধা রয়েছে। এই যোগ্যতা মেনে চললে আবেদন প্রক্রিয়া সহজ হয়ে যায়।
SBI Asha Scholarship Amount
এই মেধাবী ছাত্র স্কলারশিপ প্রোগ্রামটি অসাধারণ আর্থিক সহায়তা প্রদান করে, যা ছাত্রছাত্রীদের ক্যারিয়ার গড়ার পথ সহজ করে। বার্ষিক সহায়তা ১৫,০০০ টাকা থেকে শুরু হয়ে ২০ লক্ষ টাকা পর্যন্ত যেতে পারে, যা কোর্স শেষ হওয়া পর্যন্ত চলবে। এসবিআই ফাউন্ডেশন এই বছরে ৯০ কোটি টাকা বরাদ্দ করেছে, যার মাধ্যমে ২৩,২৩০ জন মেধাবী যুবক-যুবতী উপকৃত হবেন। এনআইআরএফ-এর শীর্ষ ৩০০ ইনস্টিটিউট বা এনএএসি ‘এ’ গ্রেডের কলেজের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ পেতে পারবেন। চিকিৎসা এবং বিদেশী শিক্ষার জন্য বিশেষ প্যাকেজ রয়েছে, যা খরচের বড় অংশ কভার করবে। এই সুবিধা নেওয়ার ফলে অনেকে তাদের স্বপ্নের পড়াশোনা চালিয়ে যেতে পারবেন।
SBI Asha Scholarship apply online
সম্পূর্ণ অনলাইনে এসবিআই আশা স্কলারশিপ ২০২৫ এর আবেদন করতে হবে।
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
- রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন।
- শিক্ষাগত প্রমাণ হিসাবে মার্কশিট আপলোড করুন।
- আয়ের প্রমাণপত্র ও আইডি প্রুফ আপলোড করুন।
- সম্পূর্ণ ফর্ম পূরণ করে সাবমিট করুন।
- আবেদনপত্রের প্রিন্ট আউট অথবা PDF সংরক্ষণ করুন।
আবেদনের শেষ তারিখ
এসবিআই আশা স্কলারশিপ ২০২৫-এর জন্য আবেদন ইতিমধ্যেই শুরু হয়েছে। যাদের এখনও ক্লাস শুরু হয়নি তারা আগের মার্কশিট দিয়েও আবেদন করতে পারবেন। এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ ১৫ নভেম্বর, ২০২৫। তাই সময়মতো আবেদন করে জমা দিন।
নির্বাচন প্রক্রিয়া
আবেদনের কয়েকদিন পর থেকে নিজের আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন। যাদের রেজাল্ট ভালো, এনবং আর্থিক অবস্থা খারাপ তারা এই স্কলারসিপ সহজেই পেয়ে যাবেন। অর্থাৎ সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় মেধা এবং আর্থিক অবস্থা বিবেচনা করা হয়। একবার নির্বাচিত হলে, সহায়তা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গের নতুন স্কলারশিপ, আবেদন করুন।
এসবিআই স্কলারশিপের গুরুত্ব
এই প্ল্যাটিনাম জুবিলি আশা স্কলারশিপ ভারতের শিক্ষা ক্ষেত্রে একটি মাইলফলক, যা তরুণদের ক্ষমতায়ন করবে। এসবিআই চেয়ারম্যান চল্লা শ্রীনিবাসুলু সেট্টি বলেছেন, ২০২৫ সালে মোট ২৩,২৩০ জন ছাত্র ছাত্রীকে SBI Asha Scholarship 2025 দেওয়া হবে। এবং ২০৪৭-এর ভিকসিত ভারতের দৃষ্টিভঙ্গি পূরণ করবে। এই উদ্যোগ অর্থনৈতিক বৈষম্য কমিয়ে সমাজের অগ্রগতি ঘটাবে। মেধাবী ছাত্রছাত্রীরা এর মাধ্যমে নতুন উদ্ভাবন ঘটাতে পারবেন। এটি শুধু স্কলারশিপ নয়, একটি সমাজ পরিবর্তনের হাতিয়ার। সকলে এই সুযোগ গ্রহণ করে শিক্ষাকে উন্নত করুন।
