Skip to content
EK24 News
  • খবর
  • শিক্ষা
  • অর্থনীতি
  • প্রকল্প
  • টেক
  • ব্যবসা
EK24 News
  • খবর
  • শিক্ষা
  • অর্থনীতি
  • প্রকল্প
  • টেক
  • ব্যবসা
       
KYC Update (পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক)

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্ৰাহকদের জন্য জরুরি নোটিশ, ২৩ তারিখের মধ্যে এই কাজ না করলে সেভিংস একাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে

January 19, 2025 by EK24 News Desk
follow icon গুগল নিউজে আমাদের পড়ুন

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে (PNB Bank) একাউন্ট আছে? ২৩ জানুয়ারি তারিখের মধ্যে সারতে হবে এই কাজ, নয়তো বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট। সম্প্রতি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএনবি, যেখানে জানানো হয়েছে কেবলমাত্র যোগ্য গ্ৰাহকদের পরিষেবা দিতে এবং ব্যাংকের আর্থিক লেনদেন স্বচ্ছ রাখতেই এই পদক্ষেপ। আর এই নোটিশ দেখার পর থেকেই ঘুম উড়েছে গ্ৰাহকদের। হাতে আর সময় বেশি নেই। তার আগে ব্যাংকের নিয়ম না মানলে হারাতে হবে অ্যাকাউন্ট সাথে সব টাকাপয়সা।

KYC Update notification for PNB Customers

কি করতে হবে পিএনবি গ্ৰাহকদের?

পিএনবি জানিয়েছে যে, গ্রাহকদের KYC (Know Your Customer) আপডেট করা ২৩ জানুয়ারির মধ্যে বাধ্যতামূলক। যদি কোনো গ্রাহক সময়সীমার মধ্যে তাদের KYC আপডেট না করেন, তবে তাদের অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং সম্ভবত বন্ধ হয়ে যাবে। পিএনবি কর্তৃপক্ষ জানিয়েছে যে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে যারা KYC আপডেট করেননি, তাদের জন্য এই নোটিশ আরও গুরুতর।

এক ঝলকে ~
Toggle
  • KYC Update notification for PNB Customers
    • কি করতে হবে পিএনবি গ্ৰাহকদের?
    • পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিদ্ধান্ত
    • কিভাবে করবেন KYC Update?
    • Online KYC Update

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিদ্ধান্ত

ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে গ্রাহকদের পরিষেবা আরও নিরাপদ এবং স্বচ্ছ রাখার জন্য। ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী, সব গ্রাহকদের KYC প্রক্রিয়া সম্পন্ন করা অত্যন্ত জরুরি, যা ব্যাংকের আর্থিক লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করে। বিশেষ করে জালিয়াতি বা অর্থপাচার রোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুন, পুরোনো আয়কর কাঠামো বনাম নতুন আয়কর কাঠামো, কোনটিতে বেশি লাভ? কোনটি আপনার জন্য বেশি উপযোগী?

কিভাবে করবেন KYC Update?

গ্রাহকরা পিএনবি শাখায় গিয়ে বা অনলাইনে KYC আপডেট করতে পারবেন। KYC আপডেটের জন্য প্রয়োজনীয় নথিপত্র হিসেবে ব্যাঙ্কের শাখায় গ্রাহকরা তাঁদের পরিচয়ের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, সাম্প্রতিক ছবি, প্যান কার্ড অথবা ফর্ম ৬০, আয়ের প্রমাণপত্র এবং মোবাইল নম্বর জমা দিতে পারবেন।

আরও পড়ুন, ঘরে বসে চমৎকার ব্যবসার আইডিয়া। দরকার 2টি কম্পিউটার আর দুজনের টিম। রোজগার লাখ টাকার বেশি

Online KYC Update

PNB One App এর মাধ্যমে তাদের KYC Status Check করতে পারবেন এবং জানতে পারবেন তাদের অ্যাকাউন্ট সক্রিয় আছে কি না। কোনো সমস্যা থাকলে গ্রাহকরা ব্যাংকের সহায়তা কেন্দ্র থেকে সাহায্য নিতে পারবেন।

এছাড়া যেকোনো একাউন্ট চালু রখতে হলে ৬ মাস অন্তর অন্তর KYC আপডেট করা জরুরী। এবং এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে নিকটস্থ ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। সকলের সতর্কতার উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, বর্তমানে KYC আপডেটের নাম করে অনেক ভুয়ো ফোন ও আপনার মোবাইলে আসতে পারে। মোবাইলে কখনও নিজের তথ্য দেবেন না। প্রয়োজনে ব্যাংকে গিয়ে সরাসরি কথা বলুন।

Categories Economic News Today
পশ্চিমবঙ্গের নতুন ভোটার লিস্ট ২০২৫ প্রকাশিত হলো। তালিকা থেকে বাদ পড়ল ৭ লক্ষ নাম। নতুন ভোটার লিস্ট ডাউনলোড করুন
সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর: আসতে চলেছে বেতন বৃদ্ধি ও নতুন সুযোগ
শেয়ার করুন: Sharing is Caring!
Google News

সাম্প্রতিক পোস্ট

  • PM Kisan Yojana (পিএম কিষাণ যোজনা)
    PM Kisan Yojana: পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের বদলে চালু হচ্ছে পিএম কিষাণ যোজনা। কিভাবে আবেদন করবেন জেনে নিন
  • Dearness Allowance (মহার্ঘ ভাতা)
    Dearness Allowance: পশ্চিমবঙ্গে ফের ডিএ ঘোষণা। নবান্নের বিজ্ঞপ্তি নিয়ে, বার্তা দিলেন মুখ্যসচিব
  • PMRC Scheme 2026: পিএমআরসি স্কিম
    PMRC Scheme 2026: পিএমআরসি স্কিমে আবেদন শুরু হলো। প্রাইম মিনিস্টার রিসার্চ চেয়ার স্কিমে কি কি সুবিধা পাবেন?
  • Driving Licence (ড্রাইভিং লাইসেন্স)
    পশ্চিমবঙ্গে বদলে গেল ড্রাইভিং লাইসেন্স এর নিয়ম। নতুন নিয়ম জেনে নিন
  • সপ্তম বেতন কমিশন (7th Pay commission)
    7th Pay Commission: পশ্চিমবঙ্গে চালু হচ্ছে ৭ম বেতন কমিশন। লাখ টাকার উপরে বেসিক হবে। হিসাব প্রকাশ

EK24 News is MSME registered popular Bengali News Portal in Bengal Industry with approximately 6M monthly readers. Providing career and finance related authentic information for the people by the people.

Company

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertisement

Follow us

  • WhatsApp
  • Facebook
© Copyright 2023, All Rights Reserved | EK24 News
  • খবর
  • শিক্ষা
  • অর্থনীতি
  • প্রকল্প
  • টেক
  • ব্যবসা
Join