Skip to content
EK24 News
  • খবর
  • শিক্ষা
  • অর্থনীতি
  • প্রকল্প
  • টেক
  • ব্যবসা
EK24 News
  • খবর
  • শিক্ষা
  • অর্থনীতি
  • প্রকল্প
  • টেক
  • ব্যবসা
       
PAN 2.0 Upgrade

PAN 2.0: অনলাইনে নতুন প্যান কার্ডের আবেদন কিভাবে করবেন? প্যান কার্ড আবেদন পদ্ধতি

December 5, 2024 by EK24 News Desk
follow icon গুগল নিউজে আমাদের পড়ুন

নতুন প্যান কার্ড (PAN Card 2.0) চালু করেছে কেন্দ্রীয় সরকার। প্যান ২.০ প্রকল্পের (PAN 2.0 Scheme) মাধ্যমে আসতে চলেছে PAN কার্ডের নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই নতুন ধরনের কার্ডে কার্ডধারীদের তথ্য আরও সুরক্ষিত থাকবে, সেই সঙ্গে বিশেষ কিছু সুবিধাও যুক্ত হবে। কিভাবে আবেদন করবেন নতুন কার্ড পেতে? এই নতুন কার্ড কি সকলকে করাতে হবে, নাকি যাদের পুরোনো কার্ড আছে সেটাই বৈধ থাকবে? এই প্রশ্ন গুলি এখন সকলের মনে। জেনে নেব সরকারি তথ্য কি বলছে।

PAN 2.0 Upgrade

কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, প্যান ২.০ কার্ডে যুক্ত হবে ডায়নামিক কিউআর কোড (QR Code). এই কোডটি কার্ডধারীর নাম, ছবি, সই, জন্ম তারিখ এবং পরিচয় সংক্রান্ত তথ্য যাচাই করতে ব্যবহার হবে। এর ফলে পরিচয় প্রমাণের ক্ষেত্রে এটি হবে আরও সুরক্ষিত এবং দ্রুত কার্যকর। তবে যাঁদের পুরোনো PAN কার্ডে কিউআর কোড নেই, তাঁদের জন্য নতুন কার্ডে আবেদন করার সুযোগ রয়েছে।

এক ঝলকে ~
Toggle
  • PAN 2.0 Upgrade
    • নতুন প্যান কার্ড অনলাইন আপডেট
    • নতুন প্যান কার্ড আবেদন পদ্ধতি
    • আপডেট না করলে কি হবে?

নতুন প্যান কার্ড অনলাইন আপডেট

নতুন প্যান কার্ড সম্পূর্ণ ডিজিটাল (Digital PAN 2.0 Card) হবে অর্থাৎ এটি ডাউনলোড করে মোবাইলে সংরক্ষণ করা যাবে। পকেটে কার্ড বহন করার ঝামেলা থাকছে না। যারা নিজের প্যানের নাম, ঠিকানা, ইমেল বা মোবাইল নম্বর পরিবর্তন করতে চান, তারাও এই নতুন কার্ডের জন্য আবেদন করতে পারবেন খুবই সহজে নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে, এই সম্পর্কে অআরও বিস্তারিত জেনে নেওয়া যাক।

কেন্দ্রীয় সরকার (Government of India) স্পষ্ট জানিয়েছে যে, যাঁদের কাছে বর্তমানে বৈধ প্যান কার্ড রয়েছে এবং সেই টিতে কিউআর কোড যুক্ত রয়েছে, তাদের নতুন কার্ড করার প্রয়োজন নেই। তবে যদি পুরোনো কার্ডে কোনো পরিবর্তন প্রয়োজন হয় বা কিউআর কোড না থাকে, সেই ক্ষেত্রে নতুন PAN কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

নতুন প্যান কার্ড আবেদন পদ্ধতি

১. প্রথমে PAN কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. তারপর নাম, প্যান নম্বর, এবং আধার নম্বর লিখুন, এরপর জন্ম তারিখ সহ বাকি তথ্য প্রদান করুন।
৩. ইমেল আইডি এবং মোবাইল নম্বর প্রদান করুন, যে নম্বরটি আধারের সঙ্গে সংযুক্ত, সেটি ব্যবহার করুন।

৪. আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপি প্রবেশ করে প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
৫. সফলভাবে আবেদন সম্পন্ন হলে আপনার ইমেলে ই-প্যান কার্ড (e-PAN 2.0) পাঠানো হবে।
৬. এটি পিডিএফ আকারে ডাউনলোড করে সংরক্ষণ করুন।

হটাৎ টাকার দরকার হলে, কেন্দ্রের এই প্রকল্পে আবেদন করুন। রিজার্ভ ব্যাংকের নিয়ম মানলেই একাউন্টে টাকা ঢুকবে।

এই নতুন কার্ড এর মাধ্যমে তথ্যের নিরাপত্তা এবং পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া উন্নত হওয়ায় এটি ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকার আশা করছে, এই আধুনিক এই কার্ড অর্থনৈতিক লেনদেন এবং আইনি প্রক্রিয়া গুলিতে আরও সহজতা এবং স্বচ্ছতা আনবে। যেই সকল মানুষেরা নিজেদের প্যান কার্ডে QR Code দেখতে পারছেন না তারা এই আবেদন উল্লেখিত পদ্ধতি জেনে করে নিন।

আপডেট না করলে কি হবে?

নতুন কার্ড আধুনিক ভাবে সুরক্ষিত। এবং বিভিন্ন সরকারি সুবিধা পেতে আলাদা করে লিঙ্ক করার প্রয়োজন পড়বে না। এবং যারা নিয়মিত আয়কর রিটার্ন ফাইল করে থাকেন, তাদের জন্য সুবিধা হবে। এই ধরনের আরও তথ্য পেতে অফিসিয়াল সাইট ভিজিট করুন। সেখানে সমস্ত তথ্য নিজের ভাষায় যেমন বাংলা, হিন্দি ভাষায় পেয়ে যাবেন। এবং নিয়মিত গুরুত্বপূর্ণ খবর পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.

আরও পড়ুন, দুয়ারে সরকারের মতো নতুন ক্যাম্প চালু করলেন মুখ্যমন্ত্রী। আপনার বাড়ির কাছেই মিলবে সমস্ত সমস্যার সমাধান।

Categories Important News
Post Office MIS Scheme: প্রতিমাসে 9250 টাকা পাবেন, চালু হলো পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম। পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট মাসিক আয় প্রকল্পে সুদের হার ও হিসাব
ডিসেম্বর মাসে রেশনে ৯টি সামগ্রী দেবে। রেশন কার্ড অনুযায়ী কোন কার্ডে কি কি রেশন পাবেন, তালিকা দেখে নিন – Ration Items List
শেয়ার করুন: Sharing is Caring!
Google News

সাম্প্রতিক পোস্ট

  • Government Employees Gratuity (সরকারি কর্মীদের গ্রাচুইটি)
    পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। এখন থেকে বিবাহিত কন্যারাও পাবেন গ্র্যাচুইটির অধিকার। সহজ ভাষায় বুঝে নিন
  • Bhumihin Krishak Bandhu (ভূমিহীন কৃষক বন্ধু) ভূমিহীন ক্ষেতমজুর (Bhumihin Khetmajur)
    ভূমিহীন কৃষক বন্ধু অনলাইন আবেদন। ভূমিহীন খেতমজুর ফর্ম ডাউনলোড। ভূমিহীন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক
  • SC ST OBC Scholarship (Oasis Scholarship)
    OASIS Scholarship 2026: ছাত্র ছাত্রীদের বছরে ৪৫০০০ টাকা দিচ্ছে। আবেদন করুন ওয়েসিস স্কলারশিপে
  • নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প (Nijo Griha Nijo Bhumi Scheme)
    Nijo Griha Nijo Bhumi: এবার পশ্চিমবঙ্গের জনগণদের বিনামূল্যে জমির সাথে বাড়ি ও দিচ্ছে। আবেদন করুন নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে
  • Yuva Sathi Status Check: বাংলার যুব সাথী প্রকল্পে আবেদন করেছেন? যুব সাথী স্ট্যাটাস চেক করুন এইভাবে

EK24 News is MSME registered popular Bengali News Portal in Bengal Industry with approximately 6M monthly readers. Providing career and finance related authentic information for the people by the people.

Company

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertisement

Follow us

  • WhatsApp
  • Facebook
© Copyright 2023, All Rights Reserved | EK24 News
  • খবর
  • শিক্ষা
  • অর্থনীতি
  • প্রকল্প
  • টেক
  • ব্যবসা
Join